নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে পরিবহন সেক্টরে ৩৬ স্পটে ১০ থেকে ৩০০ টাকা চাঁদা তুলা হচ্ছে
ব্যাপক চাঁদাবাজি / রূপগঞ্জে পরিবহন সেক্টরে ৩৬ স্পটে ১০ থেকে ৩০০ টাকা চাঁদা তুলা হচ্ছে
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ-রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জের মহাসড় সহ অন্যান্য সড়কগুলোর পরিবহন সেক্টরে চলছে চাঁদাবাজির প্রতিযোগিতা। আঞ্চলিক সড়ক থেকে মহাসড়ক পর্যন্ত রয়েছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। উপজেলার বিভিন্ন এলাকায় বছরের পর বছর প্রকাশ্যে এমন চাঁদাবাজি চলছে প্রশাসনের নাকের ডগায়। স্থানীয় শ্রমিক নেতাদের সাথে কমিউনিটি পুলিশ আর পৌরসভার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির অভিযোগ।
প্রতিটি গাড়ি থেকে তোলা হচ্ছে ১০ থেকে ৩০০ টাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এটি যেন নিত্যদিনের চিত্র। ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে কিসের টাকা তোলা হচ্ছে এভাবে ?
ভুক্তভোগীরা জানালেন, কিসের টাকা জানি না। কিন্তু দিতে হয় তাই দিয়েই যাচ্ছি।
হাইওয়ে ফাঁড়ির এএসআই রুবেল প্রায় কয়েকশত রিক্সা, অটো রিক্সার কাছ থেকে নিয়মত চাঁদা করার অভিযোগ উঠেছে।
জানা যায় এএসআই রূবেল টাকা দিতে হচ্ছে
 উপজেলার তারাবো, রূপসী, ভূলতা, কাঞ্চনসহ অন্তত ৩৬টি স্পটে যাত্রী আর পণ্যবাহী গাড়ির চালককে ।  চাঁদা না দিলেই চলে জুলুম, নির্যাতন। ভূক্তভোগীদের অভিযোগ- এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিরব দর্শকেরমত।
অথচ সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধে হাইকোর্ট গত ২৫ সেপ্টেম্বর টার্মিনাল ছাড়া টোল বা চাঁদা আদায়ে নিষেধাজ্ঞা দেয়। এরপর স্থানীয় সরকার সব সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের টোল আদায় বন্ধের নির্দেশনা দেয়। কিন্ত কোনো নিয়মই মানছে না প্রভাবশালী মহল।
চাঁদা আদায়কারি এক কর্মচারী জানালেন, স্ট্যান্ডের টাকা যার নামে আসছে উনি আমাদেরকে ডিউটি করতে বলেছেন। তাই আমরা ডিউটি করছি।
মেয়র বলছেন, এ ব্যাপারে কিছুই জানেন না তিনি! আঞ্চলিক সড়ক ছেড়ে মূল সড়কে টোল আদায়ের ঘটনা তদন্তের আশ্বাস তার।
কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম বলেন, বাইরের কেউ যদি কাঞ্চন পৌরসভার রশিদ দিয়ে টাকা উঠায় তাহলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবো।
পুলিশের দাবি, চাঁদাবাজ আর ছিনতাইকারীরা একসাথে কাজ করছে বলেও প্রমান পেয়েছেন তারা।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. আবির হোসেন বলেন, চাঁদাবাজি থেকে শুরু করে অন্যান্য যে অপরাধ যেমন ধরুন- ছিনতাই বা ডাকাতি যারা করছে তারা একসাথে কাজ করে। ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখানে যুক্ত না থাকলেও তাদের নাম বা পরিচয় অনেকেই ব্যবহার করছে। তবে এসব অপরাধের সাথে যেই জড়িত হোক না কেনো তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, চাঁদাবাজ দমনে নিয়মিত অভিযান পরিচালনা হবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...