নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   কাচঁপুরে বিএনপি পুলিশ সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারসেল নিক্ষেপ | আহত ১০
সড়ক অবরোধের চেষ্টা / কাচঁপুরে বিএনপি পুলিশ সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারসেল নিক্ষেপ | আহত ১০
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশে পদযাত্রায় বিএনপি  নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার আহত ১০। আজ শনিবার বিকেলে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ এসে টিয়ারসেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর আগে জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। পুলিশ  নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। পরে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে  নেতাকর্মীদের ছত্রভঙ্গ দেয়।
জেলা বিএনপির নেতারা জানান, শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে। পরে নেতাকর্মীদের উপর টিয়ারসেল ও গুলি ছুড়েঁ। এতে অনেকেই আহত হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রার নামে বিশৃংখলা সৃস্টি করার সময় পুলিশ বাধা দেয়। এসময় তারা পুলিশের ওপর হামলা চালায় পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একন পরিস্থিতি স্বাভাবিক। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...