নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি কাজল সাম্পাদক জুয়েল 
নতুন নেতৃত্ব / নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি কাজল সাম্পাদক জুয়েল 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের চতুর্দশ দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পরীক্ষণ হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে এড. জিয়াউল ইসলাম কাজলকে সভাপতি ও ধীমান সাহা জুয়েলকে কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৪ সদস্যের কার্যকরী পরিষদ ও ৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

জোটভুক্ত ২৯ টি সংগঠনের ৫৮ জন প্রতিনিধি সকাল দশটায় নাম-নিবন্ধ করে কাউন্সিলে অংশগ্রহণ করেন। শোকপ্রস্তাবের মধ্যদিয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়। বিগত দুই বছরে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় ও সংগঠনের যারা মৃত্যু বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সাধারণ সম্পাদকের রিপোর্ট, অর্থনৈতিক রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদনের পর এড. জিয়াউল ইসলাম কাজলকে সভাপতি ও ধীমান সাহা জুয়েলকে কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৪ সদস্যের কার্যকরী পরিষদ ও ৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

কমিটিতে অন্যরা হচ্ছেন সহ সভাপতি মনি সুপান্থ ও মুহাম্মদ সেলিম, সহ সাধারণ সম্পাদক সুমিত রায়, সাংগঠনিক সম্পাদক মাসুম সিকান্দার, প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্য, অর্থ সম্পাদক শুভ বনিক, সদস্য ভবানী শংকর রায়, ফাহমিদা আজাদ, শ্বাশতী পাল, অমল আকাশ, দীনা তাজরীন ও মো. বেলাল হোসাইন মিঠু। উপদেষ্টা রফিউর রাব্বি, জাহিদুল হক দীপু ও প্রদীপ ঘোষ বাবু। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...