নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   জাপান সরকারের প্রতিনিধি দল মেয়র আইভীর সাথে সাক্ষাৎ উন্নয়ন কাজ পরিদর্শন
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক / জাপান সরকারের প্রতিনিধি দল মেয়র আইভীর সাথে সাক্ষাৎ উন্নয়ন কাজ পরিদর্শন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
হাসান উল রাকিব-নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাপান সরকারের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেছেন।
তারা জাপানের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন লেক পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরে তিনজন সংসদ সদস্যসহ প্রতিনিধি দলটি সিটি করপোরেশনে মেয়র আইভীর সাথে সাক্ষাৎ করেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে লেক পরিদর্শনে যান এবং পরে আড়াইহাজার জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন তিন সংসদ সদস্য নাকানিশি ইউসুকে, ইমাই এরিকো, মিউরা নবিহিরো, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।
এসময় নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হয়ে জাপান জাইকার মাধ্যমে বিভিন্ন কাজ করছে। তিনজন সংসদ সদস্যসহ প্রতিনিধি দলটি এসব প্রকল্প পরিদর্শনে এসেছেন। নারায়ণগঞ্জ নগরীতেও জাইকার অর্থায়নে একটি প্রকল্প চলমান।
তারা প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন বলেও জানান সিটি মেয়র।
আইভী বলেন, বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জাপানের নারুতো এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি ‘সিস্টার সিটি’ হিসেবে চুক্তিবদ্ধ। জাপানের প্রতিনিধিদের সাথে চলমান প্রকল্প এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলাপ হয়।
এসময় জাপানের সংসদ সদস্য নাকানিশি ইউসুকে সাংবাদিকদের বলেন, সিটি মেয়র নগরীর উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমরা এসব পরিকল্পনা সম্পর্কে সহকর্মীদের সাথে আলাপ করবো। জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে কাজ করবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...