নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ৫ বছরে শিশু ধর্ষনের ঘটনায় বৃদ্ধা গ্রেপ্তার
ধর্ষক / বন্দরে ৫ বছরে শিশু ধর্ষনের ঘটনায় বৃদ্ধা গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ৫ বছরের এক শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় পুলিশ লম্পট বৃদ্ধা মোশারফ হোসেন (৬০)কে গ্রেপ্তার করেছে।  বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার স্বল্পেরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লম্পট খোরশেদ আলম বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের স্বল্পেরচক মাঠপাড়া এলাকার মৃত খাদেম আলী মিয়ার ছেলে। এর আগে গত বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গ্রেপ্তারকৃত ধর্ষকের বসত ঘরে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১৮(৯) ২৩।
পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা পর ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। একই দিনে পুলিশ গ্রেপ্তারকৃত ধর্ষককে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে। মামলার তথ্য সূত্রে জানাগেছে, মামলার বাদী বন্দর থানার ২৩নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার জনৈক তোফাজ্জল মিয়ার বাড়ি ভাড়াটিয়া। ধর্ষিতা শিশুর পিতা নারায়ণগঞ্জ সদরে বাসাবাড়ি দারোয়ান ও তার মা সদরেই বাসাবাড়িতে কাজ করে।
স্বামী ও স্ত্রী উভয় সদরে কাজ করার সুবাদে তাদের ৫ বছরের শিশু কন্যাকে বাদী জিয়ারী রতœা বেগমের কাছে রেখে যায়। গত বুধবার ( ৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লম্পট মোশারফ হোসেন ৫ বছরের শিশুকে ঘরে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরে ধর্ষিতা শিশু বিষয়টি তার  পিতা/মাতা জানালে এ ব্যাপারে ধর্ষিতা শিশুর পিতা বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...