নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি পালিত
পদার্পণ / সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি পালিত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

সোনারগাঁও প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি ও ৩৭ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব পালিত হয়। সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি উপলক্ষে পায়রা উড়িয়ে, কেক কেটে, ও গুণিজন সম্মাননা প্রদানের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সোনারগাঁও উপজেলা শিল্প কলা একাডেমির নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,অনুষ্ঠানে অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, জামপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা,

সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা একে এম মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম রিপন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সোনারগাঁও আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নীলু, সোনারগাঁও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ রণি, মো. জাকির হোসেন, সোনারগাঁও আওয়ামীলীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু বকর সিদ্দিক মোল্লা, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মহিলা আওয়ামীলীগের উপজেলা সভাপতি অ্যাডভোকেট নুরজাহান বেগম৷ পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ্জামান মোল্লা, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, সোনারগাঁও উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম,

সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মতিউর রহমান, কমার্স ব্যাংক সোনারগাঁও শাখার ব্যবস্থাপক আবু ইউসুফ, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, স্বেচ্ছাসেবকলীগ সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, লেখক মোহাম্মদ মহসিনসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য বৃন্দ।অনুষ্ঠানে গত ৩৫ বছর পূর্তি উপলক্ষে ঘোষিত গুণিজন সম্মাননা -২২ প্রদান করা হয়। এতে রাজনীতি ক্যাটাগরিতে সাবেক এম সি এ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদ আলী মিয়া(মরণোত্তর), ক্রীড়া ও সমাজ সেবা ক্যাটাগরিতে পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবং পর্যটন ও চলচ্চিত্র ক্যাটাগরিতে বাংলার তাজমহলের প্রতিষ্ঠাতা আহসানুল্লাহ মনি প্রেস ক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা পেয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...