নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   র‌্যাবের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা
আসামী ছিনতাই / র‌্যাবের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে র‌্যাবের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি হামজালাকে ছিনতাই করে নিয়ে য়ায় তার সহকর্মীরা। এ সময় বাধা দেয়ায় র‌্যাবের ৪ সদস্য হামলাকারীদের হাতে আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার র‌্যাব-১ এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদি হয়ে হামজালাকে প্রধান আসামীকে করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আর ও ২২০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ার করেছেন।
জানা যায় হত্যা মামলার আসামি ও ভূলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হামজালা হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামিছিলো।
হানজালাকে পিস্তলসহ গ্রেপ্তারের পর র‌্যাবের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা।
এসময় হামলায় আহত হয়েছেন র‌্যাবের ৪জন সদস্য। আহত র‌্যাব সদস্যরা হলেন- হাবিলদার মো. মুসফিকুর রহমান, কর্পোরাল মো. আফজাল হোসেন, এ.এসআই পাপেল বড়ুয়া ও কনস্টেবল তুষার আহম্মেদ বাপ্পি। পরে আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়
এ ঘটনায় শুক্রবার র‌্যাব-১ এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদি হয়ে হামজালাকে প্রধান আসামীকে করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আর ও ২২০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ার করেছেন।
রাতে মামলার সত্যতা নিশ্চিত করেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান। এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এজাহারের বরাত দিয়ে আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যা মামলার পলাতক আসামি ও ভূলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হামজালা বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশ্যে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র‌্যাবের কাছে সংবাদ আসে।
সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব -১ এর পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হামজালাকে গ্রেপ্তার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে  তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে র‌্যাবের উপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নিয়ে যায়।
তদন্ত অফিসার আতাউর রহমান আরও জানান, এ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...