নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নিউইয়র্কে গ্লোবাল সামিটে ১১৫ জন মেয়রের সাথে বিভিন্ন কর্মসূচীতে মেয়র আইভী 
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন / নিউইয়র্কে গ্লোবাল সামিটে ১১৫ জন মেয়রের সাথে বিভিন্ন কর্মসূচীতে মেয়র আইভী 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গত ১৮ সেপ্টেম্বর ‘স্ট্রং সিটিজ গ্লোনা সামিট’ উপলক্ষে নিউইয়র্কের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তিনি।
১৫ দিনের এই সরকারি সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন নাসিকে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত এই মেয়র। এই সামিটে যোগ দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও লন্ডনের মেয়র সাদিক খানসহ বিশ্বের ৪৫টি বেশি দেশের ১১৫টি সিটির শতাধিক মেয়র, স্থানীয় সরকার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা।
নিউইয়র্কে ১৯-২১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত সামিটে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। একটি অধিবেশনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটির মেয়র। ওই বক্তব্যে তিনি দেশের এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। একইসাথে সিটির ‘ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’ এবং এই লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন তিনি।
নাসিক সূত্র জানায়, গ্লোবাল এই সামিটে অংশগ্রহণের মধ্যে দিয়ে বিশ্বের অন্যান্য দেশের বড় বড় শহরের সাথে নারায়ণগঞ্জ শহরের যোগাযোগ ও সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে। যা বিশ্ব দরবারে নারায়ণগঞ্জ শহরের পরিচিতি বহুগুণে বাড়িয়ে তুলবে বলে আশা নাসিকের।
মেয়র আইভীর যুক্তরাষ্ট্রের ১৫ দিনের সরকারি এ সফরে ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীর সম্মানে দূতাবাস ও আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রোগ্রামে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রেরও যোগ দেবার সম্ভবনা রয়েছে বলে জানা গেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...