নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ডাকাতি | ২ ডাকাত গ্রেপ্তার 
গ্রেফতার / বন্দরে ডাকাতি | ২ ডাকাত গ্রেপ্তার 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  সম্প্রতি বন্দরে এক বাসা বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো বন্দর থানার ফুলহর এলাকার শাহআলম মিয়ার ছেলে রাশেদ আলম (২৮)
ও একই এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে জাহিদ হাসান (২৬)। এর আগে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা থেকে আড়াইটার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় এ ডাকাতি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী মিলন মিয়া বাদী হয়ে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাত নামা ৮/৯ জন ডাকাতকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৭(৯)২৩ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০।
এ ব্যাপারে ভ’ক্তভোগী মিলন মিয়া গনমাধ্যমকে জানান, প্রতিদিনের মত বুধবার রাতে খাবার খেয়ে আমরা সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পরি। গভীর রাতে অজ্ঞাত নামা ডাকাত দল বিল্ডিং এর জানালার গ্রিল কেটে কৌশলে এক ডাকাত আমাদের বিল্ডিংএ প্রবেশ করে গেইট খুলে দেয়। পরে ৮/৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল আমাদের বিল্ডিংএ প্রবেশ করে বাড়ি সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ১৪ ভড়ি স্বর্ণালংকর লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মুরাদপুরে বাসাবাড়িতে ডাকাতি ঘটনায় ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...