নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সুমন হত্যার মামলার ০৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
গ্রেফতার / সুমন হত্যার মামলার ০৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রুপগঞ্জে রাজমিস্ত্রী সুমন হত্যার মামলায় ০৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীরা হল মোঃ হাসান (২৪), সোহাগ (২৬), মোঃ রফিক (২৪)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানিয়েছে, প্রথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এর বহুল আলোচিত “চা ল্যকর ক্লুলেস রাজমিস্ত্রী সুমন হত্যা মামলা” যা রুপগঞ্জ  থানার মামলা নং-৫০, তাং-১৮/০৯/২০২৩ খ্রী:  ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী। উল্লেখ্য যে, গত ১৮/০৯/২০২৩ইং তারিখ রাত অনুমান ০২.১৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে নিহত রাজমিস্ত্রী  সুমন (৩৫), পিতা-মৃত কালু মিয়া,
সাং-বরাব রসুলপুর, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ’কে বাড়ী থেকে ডেকে পলাশের কয়েল ফ্যাক্টরীর পিছনে মন্টুর বাড়ীর সামনে নিয়া ধারালো অস্ত্র দ্বারা ভিকটিমের গলার নীচে, সামনে, গলার বাম পাশে, বুকের বাম পাশে, বাম হাতের জয়েন্টের উপর, বাম হাতের বাহুতে, কাধের ডান পাশে পিছনে, পিঠের ডান পাশে কোপাইয়া গুরুতর আহত করলে, ভিকটিম বাঁচার জন্য কোপ খেয়ে আহত অবস্থায় দৌড়ে এসে পলাশের কয়েল ফ্যাক্টরীর সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে ভিকটিম সুমন এর মৃতদেহ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল নারায়নগঞ্জ এর মর্গে প্রেরন করা হয়। এই ঘটনায় নিহত ভিকটিম সুমন (৩৫) এর মা মোছাঃ নার্গিস বেগম (৬৪) বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হাসান(২৪), ২। সোহাগ (২৬) এবং ৩। মোঃ রফিক (২৪) আত্মগোপনে ছিল।
এই নৃশংস এই হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের’কে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তাদের অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চা ল্যকর হত্যা মামলার পলাকত আসামী ১। মোঃ হাসান (২৪), পিতা-ফজলুল হক, সাং-বরাব, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। সোহাগ (২৬), পিতা-হুমায়ন কবির, স্থায়ী ঠিকানা-চর ভৈরবী, থানা-হাইমচর, জেলা-চাঁদপুর, এ/পি সাং-দিঘীবরাব, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ রফিক (২৪), পিতা-মৃত ইয়াদ আলী, সাং-বরাব, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদের’কে সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে ২৬/০৯/২০২৩ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরাব বাজার এলাকা হতে আসামীদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হাসান (২৪), ২। সোহাগ (২৬) এবং ৩। মোঃ রফিক (২৪)দের বিরুদ্ধে নি¤েœ বর্ণিত মামলাগুলো রয়েছেঃ ১। নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মামলা নং-৫০ তারিখ-১৮/০৯/২০২৩খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, ২। নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানার এফআইআর নং-১৫, তারিখ- ০৫ নভেম্বর, ২০১৭; ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত/বিবাদী,  ৩। নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানার এফআইআর নং-৩৭, তারিখ- ১২ অক্টোবর, ২০০৬; ধারা- ৩২৩/৩৮৫/৫০৬ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত/বিবাদী
গ্রেফতারকৃত আসামীদের’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নিকট হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...