নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সভা / শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জ খবর প্রতিবেদকঃ শারদীয় দূর্গা পূজা ২০২৩ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল,জেলা কমান্ডার মোঃমাহবুবুর রহমান। শারদীয় দূর্গা পূজায় সর্বাত্মক নিরাপত্তার কথা নিশ্চিত করে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, এবারের পূজায় আমরা সর্বাত্মক নিরাপত্তার কথা বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।
আমি এবং পুলিশ সুপার সার্বক্ষণিক এবিষয়ে খেয়াল রাখবো। তবে আপনাদেরও খেয়াল রাখতে হবে প্রতীমা বিসর্জনের সময় যেন কোন বিশৃঙ্খলা না হয় যা নিউজ আকারে জাতীয় কোন গণমাধ্যমে প্রচারে আসে। আমরা সব সময় চেষ্টা করবো আপনাদের নিরাপত্তার জন্য কাজ করতে আপনেরা যদি এমন কাউকে সন্দেহজনক কাউকে দেখেন বা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমাদের সাথে সাথে জানাবেন আমাদের মোবাইল টিম তাৎক্ষণিক  তৈরি থাকবে।
তিনি বরাদ্দের কথা উল্লেখ করে বলেন,প্রতি পূজায় সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের বরাদ্দ দিয়ে থাকি। এবারও তার অন্যথা হবে না।
পূজা শুরু হবার আগে এবার আমরা প্রতিটি উপজেলায় বসবো শুধু হিন্দুদের নিয়ে না বিভিন্ন ধর্মালম্বীদের নিয়ে সবার সর্বাত্মক প্রচেষ্টায় আমরা ত্রাতৃত্ববন্ধনে সুন্দরভাবে শারদীয় দূর্গা পূজা সম্পূর্ণ করবো।
এসময় প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী আশরাফুল মমিন খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও রিফাত ফেরদৌস, সোনারগাঁ ইউএনও  মোঃ রেজওয়ান উল ইসলাম, বন্দর ইউএনও  বি এম কুদরত এ খুদা, আড়াইহাজার ইশতিয়াক আহমেদ, রূপগঞ্জ ইউএনও ফয়সাল হক, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখক সরকার শিপন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার রায় প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...