নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৬৭টি
অপরাধ / বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৬৭টি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ গত সেপ্টম্বর মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৪টি। এর মধ্যে ডাকাতি মামলা হয়েছে ১টি, মাদক মামলা হয়েছে ২১টি, ধর্ষন ১টি, নারী ও শিশু নির্যাতন ৫টি, সড়ক র্দূঘটনা আইনে ২টি ও ডাকাতি প্রস্তুতি আইনে ১টিসহ আরো অন্যান্য মামলা দায়ের হয়েছে ১২টি মামলা। তবে গত সেপ্টম্বর মাসে বন্দর থানায় হত্যা বা অস্ত্রআইনে কোন মামলা দায়ের হয়নি। পুলিশের দাবি গত সেপ্টম্বর মাসে বন্দরে আইন শৃঙ্খলা যে কোন মাসের চেয়ে অনেক ভালো।
২১টি মাদক মামলায় সংশ্লিস্ট আইন প্রয়োগকারি সংস্থা বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বন্দরে রুজুকৃত ২১টি মাদক মামলায়  আইন প্রয়োগকারি সংস্থা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৪’শ ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ৭ কেঁজী গ্রাম গাঁজা, ৭৫ বোতল ফেন্সিডিল ও ১৯ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যে অনুমানিক মূল্য ১১ লাখ ৪২ হাজার টাকা বলে জানাগেছে। এ ছাড়া পুলিশ গত সেপ্টেম্বর মাসে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮০ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
এ ছাড়াও বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সিআর মামলার ৩৬ জন, জিআর মামলার ৩৩ জন ও ১ জন সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড়া নেই আমার কাছে। গত মাসে ৪৪টি মামলার মধ্যে ২১টি মামলাই মাদকের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...