নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   চারণকবি রাধাপদের ওপর হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে ৩০ লেখকের বিবৃতি
বিবৃতি / চারণকবি রাধাপদের ওপর হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে ৩০ লেখকের বিবৃতি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতারের দাবিতে ৩০ জন লেখক একটি বিবৃতি প্রদান করেছেন।বুধবার ৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, “আমরা, নিম্নস্বাক্ষরকারী লেখকেরা চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাধাইখাল গ্রামের চারণকবি রাধাপদ রায়ের (বয়স আনুমানিক ৮০) দিন কাটে নিজ গ্রামসহ আশপাশের এলাকার মানুষকে স্বরচিত কবিতা ও গান শুনিয়ে। তিনি কবিতা লেখেন, গান রচনা করেন আর তা নিজের বানানো বাদ্যযন্ত্র রংতালের সুরতরঙ্গের সাথে ফেরি করে শোনান গ্রামগঞ্জের মানুষকে।

সমাজের নানা অসংগতি, অনাচার নিজের কবিতায় তুলে ধরেন তিনি, কখনো কখনো গল্পের আসর জমান। এতে লোকজন খুশি হয়ে তাঁকে কিছু সম্মানি দেন। তা দিয়েই অন্নের সংস্থান হয় তাঁর।এমন নির্বিবাদী, বয়োজ্যেষ্ঠ এ মানুষটির ওপর গত ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে বর্বরোচিত হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় দুই দুর্বৃত্ত মো. রফিকুল ইসলাম ও কদুর আলী। গুরুতর আহত হয়ে তিনি এখন নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিচ্ছেন। তাঁর ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাধাপদ রায় ডেইলি স্টারকে বলেছেন, ‘কদু ও রফিক গান-বাজনা পছন্দ করে না।’ ঘটনার প্রত্যক্ষর্দীরাও বলেছেন, ‘আসামিরা গান-বাজনার সংস্কৃতির বিরোধিতা করে।’কিছুদিন আগেও দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পী ও নাট্যকর্মীর ওপর হামলা, বাউলের বাদ্যযন্ত্র ও পাণ্ডুলিপিতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এই ধরনের হামলা আমাদের বাঙালি সংস্কৃতির উপর হামলা।

দুঃখজনক হচ্ছে এর কোনো একটি ঘটনারও কোনো সুষ্ঠু তদন্ত হয়নি, বিচার হয়নি। আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের বাউল-লোকায়ত সংস্কৃতির উপর এই ধরনের হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমরা চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”বিবৃতিতে স্বাক্ষর করেছেন, আনোয়ারা সৈয়দ হক, জাকির তালুকদার, হাফিজ রশিদ খান, শাহনাজ মুন্নী, আলফ্রেড খোকন, আহমাদ মোস্তফা কামাল, টোকন ঠাকুর, রাজীব নূর, চঞ্চল আশরাফ, শোয়াইব জিবরান, শামীম রেজা, রুমা মোদক, কবির হুমায়ূন, ওবায়েদ আকাশ, মোস্তাক আহমাদ দীন, শাহেদ কায়েস, শিবলী মোকতাদির, রেজা ঘটক, খোকন মাহমুদ, হেনরী স্বপন, সাইমন জাকারিয়া, স্বকৃত নোমান, মোজাফফর হোসেন, সুমনকুমার দাশ, মনিরুজ্জামান মিন্টু, স্নিগ্ধা বাউল, অরবিন্দ চক্রবর্তী, রবীন আহসান, শরাফত হোসেন ও হামিম কামাল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...