নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   প্রতিবেশী ভাড়াটিয়া যুবক কোঁদাল দিয়ে কুপিয়ে গৃহবধূকে খুন করেছে
শিশুদের খেলা নিয়ে সূত্রপাত / প্রতিবেশী ভাড়াটিয়া যুবক কোঁদাল দিয়ে কুপিয়ে গৃহবধূকে খুন করেছে
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে প্রতিবেশী ভাড়াটিয়া যুবক কোঁদাল দিয়ে কুপিয়ে গৃহবধূকে খুন করেছেকপঠপে সাবিনা আক্তার পান্না (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যার আগে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ শান্তিরবাগ এলাকাস্থ জনৈক রাজিব মিয়ার বসত ঘরের সামনে কাঁচা রাস্তার উপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সাবিনা আক্তার পান্না বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকার রাজিব মিয়ার স্ত্রী।

সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার শৈলারামপুর এলাকার আব্দুল রশিদ মিয়ার মেয়ে বলে জানাগেছে। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। স্থানীয়রা জানায়, উপজেলার নবীগঞ্জ শান্তিরবাগ টি হোসেন গার্ডেন সংলগ্ন মো. রাজিব মিয়ার শিশু মেয়ে সহ অন্যান্য শিশুরা পাশ্ববর্তী মোশারফ মিয়ার বাড়িতে খেলা করছিল। এতে ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমান উত্তেজিত হয়ে শিশুদের গালাগালি শুরু করে। এসময় রাজিব মিয়ার স্ত্রী পান্না ভাড়াটিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে ভাড়াটিয়া আব্দর রহমান কোদাল দিয়ে গৃহবধূর মাথায় আঘাত করলে ঘটনাস্থালে মারা যায়। বন্দর থানার এসআই রোকনুজ্জামান জানান, হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত নারীর সুরতহাল প্রস্তুত করে লাশ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ভাড়াটিয়া আব্দুর রহমান পালিয়ে যায়। থানায় মামলার প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...