নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন
সম্মেলন / সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

সুমন মিয়া – সোনারগা প্রতিবেদকঃ সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি। সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হারুন অর রশীদ মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,

নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি সম্পাদক ও কাউন্সিলর আফজাল হোসেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এম এ জামান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সম্পাদক শফিকুল ইসলাম শফি, জাতীয় পার্টির নেতা দেওয়ান উদ্দিন চুন্নু,

জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, গরীব নেওয়াজ, আবদুল বাছেদ মেম্বার, আবু তালেব চৌধুরী জিসান, জেলা জাতীয় পার্টির সদস্য মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনির মেম্বার, সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া মেম্বার, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার আহ্বায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহ্বায়ক হনুফা আক্তার মিতু। পরে আবুল হোসেনকে সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও হারুন অর রশীদ মোল্লাকে সম্পাদক ঘোষণা করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...