নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   অনুমোদন ছাড়া উৎপাদন ৪ টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে / অনুমোদন ছাড়া উৎপাদন ৪ টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪ টি প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয় ও র‌্যাব-১১। এসময় ৪ টি কয়েল ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‍্যাব-১১ র কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

এসময় ক্যাব প্রতিনিধি আবু সাঈদ পাটোয়ারী রাসেল উপস্থিত ছিলেন। বুধবার (১১ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের পাইনাদি, বাতেন পাড়া ও কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সেলিমুজ্জামান জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারনের সাথে প্রতারণ করা,

প্রয়োজনীয় ল্যাব ও টেকনিশিয়ান ছাড়া অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে সিদ্ধিরগঞ্জের বাতেনপাড়ায় মেসার্স আলমগীর কেমিক্যাল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা, হাসান কেমিক্যাল কে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, মিজমিজি কান্দাপাড়া এলাকায় পারফেক্ট কেমিক্যাল কোম্পানি কে ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং মারুফ এন্টারপ্রাইজ কে ৪৩ ধারায় ১ লাখ টাকা সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা আরোপ এবং উবআদায় করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ অবৈধ ও নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...