নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মেয়রের সাথে সাক্ষাত করে সবুজ নগরী গড়ার আশ্বাস দিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল
কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন / মেয়রের সাথে সাক্ষাত করে সবুজ নগরী গড়ার আশ্বাস দিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শন করে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে যথাযথ প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জ নগরীকে একটি আধুনিক পরিবেশবান্ধব সবুজ নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।
মেয়রের সাথে সাক্ষাতের পর
প্রতিনিধি দলটি জালকুড়ি এলাকায় অবস্থিত  কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত স্থানসহ বাবুরাইল খাল ও জল্লারপাড় লেক পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র আরবান ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ মিস্টার থিইরি মাইকেল রিনি মার্টিন, আরবান ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ ইসরাত আলম বন্নি, কনসালটেন্ট আহমেদ বিন পারভেজ।
পরিদর্শনের পাশাপাশি প্রতিনিধিবৃন্দ নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সভায় অংশগ্রহণ করেন। সেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...