নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   প্রচুর রোগব্যাধি হচ্ছে, সুস্বাস্থ্যের জন্য হাত ধোয়া জরুরী – জেলা প্রশাসক  
বিশ্ব হাত ধোয়া দিবসে / প্রচুর রোগব্যাধি হচ্ছে, সুস্বাস্থ্যের জন্য হাত ধোয়া জরুরী – জেলা প্রশাসক  
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলায় বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে এ দিবসের উদ্বোধন ঘোষনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক বলেন, প্রচুর রোগব্যাধি হচ্ছে এখন।
এই জন্য বিশ্ব হাত ধোয়া দিবসটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ন। জীবাণু গিয়ে পেটে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয় তার অন্যতম কারন হলো হাত না ধুয়ে খাওয়া এই জন্যই আজকের দিবসটি।নিজে, নিজের পরিবার,সোসাইটি ও স্কুলে সকলকে বলবো আমরা যেন হাত ধুয়ে খাই। আমরা এটা আন্দোলন হিসেবে নিতে পারি এবং যথাযথ প্রক্রিয়ায় হাত ধোয়ে যেকোন খাবার খাবো। তিনি আরো বলেন,আমরা দেখেছি করোনার সময় বিশ্ব যখন কোভিড আক্রান্ত তখন ২০ সেকেন্ড হাত ধোয়ার কথা বলেছিলো স্বাস্থ্য অধিদপ্তর এবং আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার শুরু করলাম।
আমাদের এখনো যারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত তারা ঠিকমত হাত ধোয় না তাদেরকে আমাদের সচেতন করতে হবে সেই লক্ষ্যে আজকের বিশ্ব হাত ধোয়া দিবসের এখানে শুভ উদ্বোধন ঘোষনা করবো। বক্তব্য শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসটির উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক এবং শিক্ষার্থীরা সাবান,পানি ব্যবহার করে হাত ধূত করে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন,স্বাস্থ্য অধিদপ্তর, নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...