নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে একসাথে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
বেদনা দায়ক ঘটনা / পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে একসাথে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একসাথে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি হলো স্বামী কাউসার(৩৪) ও তার স্ত্রী ঝড়না আক্তার (১৭)। গত সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বন্দর থানার র‌্যালী আবাসিক এলাকায় হুমায়ূন মিয়ার ভাড়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এলাকাবাসী মাধ্যমে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত ঝড়নার পরিবার জানান,
বন্দরের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে সৌদী ফেরত কাউসারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় বন্দর গার্লস স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী ঝড়নার সাথে প্রেমের সর্ম্পক ঘটে। এ প্রেমের টানে ঝড়না বাড়ি থেকে কাউসারের সাথে পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে কাউসারের প্রথম স্ত্রী মামলা করে। অপরদিকে ঝড়নার বাবাও অপহরণ মামলা করে। উভয় মামলায় কাউসার বেশ কিছু দিন জেল খাটে। পরে উভয় পরিবারের সমঝোতার মাধ্যমে কাউসারকে জেল থেকে বের করে তাদের মধ্যে বিয়ে দেয়া হয়।
ঝড়না বিয়ের কয়েকদিন পর থেকে স্বামী কাউসারকে নিয়ে পিতার ভাড়া বাসায় বসবাস করে। গত সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে ঝড়না অভিমান করে একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্বামী কাউসার স্ত্রীকে ডাকাডাকি করে সারা না পেয়ে সেও পাশের কক্ষে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ রাত ১টায় কক্ষের দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, রাতেই বন্দর ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ ময়না তদন্তের রিপোর্টের পর বলা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...