নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মেঘনায় নিষেধ অমান্য করে মা ইলিশ ধরায় ৬ জেলেকে জরিমানা কারাদন্ড প্রদান
অভিযান / মেঘনায় নিষেধ অমান্য করে মা ইলিশ ধরায় ৬ জেলেকে জরিমানা কারাদন্ড প্রদান
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৬ জেলেকে জড়িমানা সহ কারাদ্বন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী, টেটিয়া, চৈতনকান্দায়, এলাকায় মেঘনায় নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনকের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ৫ কেজি ইলিশ মাছ, একটি মাছ ধরার বড় নৌকা, একটি বড় টোনা জাল ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
অভিযানে আটক হাবিবুর রহমানের ছেলে হাছানকে (১৮) ও করিমের ছেলে আসিফকে (২২) ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

একই সাথে মৃত হক মিয়ার ছেলে মুক্তার মাঝি (৩০), আব্দুল খালেকের ছেলে আলী মিয়া (৫০), আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ ছালাউদ্দিল (৩০) ও মোসলেম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেনকে (২৫) প্রত্যেককে দুই দিন করে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার, খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...