নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সোনারগাঁয়ে মা ইলিশ ধরার অপরাধে ৫ জেলের কারাদন্ড
অভিযান / সোনারগাঁয়ে মা ইলিশ ধরার অপরাধে ৫ জেলের কারাদন্ড
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ  প্রতিবেদকঃ ইলিশ মাছ প্রজজন মৌসুমে ইলিশ মাছ ধরার অপরাধে সোনারগাঁ উপজেলার উপর প্রবাহিত মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. ইব্রাহিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড প্রদান করেন।বুধবার (১৮ অক্টোবর) বিকেলে মেঘনা নদীর নুনেরটেক এলাকায় অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন আক্তার।

এসময় মেঘনা উপজেলার বড়য়াকান্দি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান, একই গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. হোসেন, আবদুর সাত্তারের ছেলে মো. কামাল, আড়াই হাজার উপজেলার চর লক্ষীপুর গ্রামের রহম আলীর ছেলে জসীম উদ্দিন ও সোনারগাঁ উপজেলার রঘুনার চর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. সোহেল মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সরকারি আদেশ অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে আটক ৫ জেলেকে পৃথক ৫ টি মামলায় প্রত্যেককে ১ মাসের করে কারাদণ্ড দেয়া হয়। পরে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে দন্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে জেল হাজতে পাঠানো হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...