নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   প্রেস ক্লাবকে ঐতিহাসিক চিত্রকর্ম উপহার দিলেন চিত্রশিল্পী আনোয়ার
চিত্রকর্ম / প্রেস ক্লাবকে ঐতিহাসিক চিত্রকর্ম উপহার দিলেন চিত্রশিল্পী আনোয়ার
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ সোনারগাঁও প্রেস ক্লাবে সংরক্ষণের জন্য নিজের আঁকা একটি চিত্রকর্ম উপহার দিয়েছেন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন। ২৫ বছর আগে ঐতিহাসিক ঘটনা নিয়ে আঁকা এ চিত্রকর্মটিবৃ হস্পতিবার (১৯ অক্টোবর)সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন তিনি।সোনারগাঁও পৌর এলাকার দত্তপাড়া গ্রামের বাসিন্দা চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন বিশিষ্ট চিত্র নায়িকা প্রয়াত পারভীন সুলতানা দিতি’র বড় ভাই।

তিনি ছোট বেলা থেকেই ছবি আঁকার সাথে জড়িত। এ পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর অসংখ্য ছবি এঁকেছেন। তার আঁকা বেশির ভাগ ছবিই যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। চিত্রশিল্পী আনোয়ার হোসেন জানান, দিল্লির সম্রাট আকবর সোনারগাঁয়ের বীর ঈশা খাঁকে তার দরবারে যখন মসনদ-ই-আলা উপাধি দেন সেই সময়কার দৃশ্যপট নিয়ে প্রায় ২৫ বছর আগে এ ছবিটি এঁকেছিলাম। সংরক্ষণের অভাবে আমার আঁকা বেশির ভাগ ছবিই নষ্ট হয়ে গেছে। এ ছবিটি এখনো ভালো রয়েছে । আমার এ ছবিটি যাতে যথাযথ ভাবে সংরক্ষণে থাকে তাই ছবিটি সোনারগাঁও প্রেস ক্লাবকে উপহার হিসেবে প্রদান করছি।

আশা করি সোনারগাঁও প্রেস ক্লাবে ছবিটি থাকলে অনেকেই ঐতিহাসিক প্রেক্ষাপটের এ ছবিটি দেখার সুযোগ পাবেন।সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, চিত্রশিল্পী আনোয়ার সাহেব ২৫ বছর আগে যে চিত্রকর্মটি নিজ হাতে এঁকেছিলেন সেটি উপহার হিসেবে সোনারগাঁও প্রেস ক্লাবকে দেয়ায় আমরা কৃতজ্ঞ ও আনন্দিত।উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন চিত্র শিল্পী আনোয়ার হোসেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, নির্বাহী সদস্য মনিন হোসেন , সদস্য সালাহউদ্দিন প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...