নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মানববন্ধন করে বোস কেবিন রক্ষা ও ন্যায্য মজুরীর দাবি জানালো শ্রমিকরা 
প্রতিবাদে সুশীল সমাজের সমর্থন / মানববন্ধন করে বোস কেবিন রক্ষা ও ন্যায্য মজুরীর দাবি জানালো শ্রমিকরা 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের শত বছরের ঐতিহ্যবাহী বোস কেবিনের জমি ও মালিকানা বিক্রি হলেও শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধ না করায় শ্রমিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকালে শহরের সনাতন পাল লেন বোস কেবিন প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়। প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখবেন নারায়নগঞ্জ শ্রম আদালত আইনজীবী সমিতির সভাপতি শ্রমিক নেতা এড.মাহবুবুর রহমান ইসমাইল এসময় বোস কেবিনের শ্রমিক কর্মচারী সহ নারায়নগঞ্জের বিভিন্ন শ্রমিক নেতৃবন্দ,

সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশা সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় শ্রমিকার জানিয়েছেন, গত মাসে গোপন ভাবে বর্তমান বোস কেবিনের মালিক তরোক বোস তার এক বন্ধুর কাছে বোস কেবিনের জমি ও মালিকা বিক্রি করে দেয়।এ ক্ষেত্রে ২০ থেকে ৫০ বছরের পুরানো শ্রমিক কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধ করা হয়নি।

তারা তাদের ন্যায্য মুজুরী পাওনা দাবি করেছে।এ পরিস্থিতিতে ঐতিহ্যবাহী বোস কেবিন বন্ধ হয়ে যাওয়ার অনিশ্চয়তার মধ্যে পড়েছে । প্রতিবাদ সভায় নারায়ণগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধিরা শ্রমিকদের ন্যায্য পাওনা সহ বোস কেবিন রক্ষার দাবি জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...