নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
কুপিয়ে হত্যা / রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের  প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ নেতা দ্বীন ইসলাম দিলিপকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার রাতে বাড়ি থেকে মুড়াপাড়া বাজারে যাওয়ার পথে দড়িকান্দী এলাকার ১০/১২ জনের একদল সন্ত্রাসী তার গতিরোধ করে তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। পর আশেপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় দিলিপকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনরা জানায়, পূর্বশত্রুতার জের ধরে দিলিপের সঙ্গে এলাকার পাভেল ও পিয়ালের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল রাতে পূর্বপরিকল্পিতভাবে তাকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...