নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   প্রতিষ্ঠাতা সদস্য রেজাউর রহমানের প্রতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি
শেষ শ্রদ্ধা  / প্রতিষ্ঠাতা সদস্য রেজাউর রহমানের প্রতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক রেজাউর রহমানের মরদেহে ফুলের তোরা দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন তার সহকর্মীরা। তার জানাজার নামাজ গত সোমবার সকাল দশটায় গলাচিপা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মরহুমের মরদেহ নগরীর মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। এ সময় জানাযায় অংশ নেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, সাবেক সভাপতি হালিম আজাদ, রুমন রেজা ও মাহবুবুর রহমান মাসুম। আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, সিনিয়র স্থায়ী সদস্য নাহিদ আজাদ ও ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ্ সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিগণ। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দ মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

গত (রবিবার) বিকেল পাঁচটায় ঢাকার বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। রেজাউর রহমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজার মামা। তিনি অবজারভারসহ বিভিন্ন ইংরেজি দৈনিকে সাংবাদিকতা করেছেন। তিনি ইউনেস্কোর প্রতিনিধি হয়ে বিশে^র বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। মৃত্যুকালে পরিবারে তাঁর এক ছেলে, এক মেয়ে, নাতী-নাতনী ও  আত্বীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...