নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
 প্রচ্ছদ   জেলার খবর   সাংবাদিক বাবুল মোশারফের প্রয়ান দিবসে সোনারগাঁও প্রেস ক্লাবে দোয়া
মিলাদ দোয়া / সাংবাদিক বাবুল মোশারফের প্রয়ান দিবসে সোনারগাঁও প্রেস ক্লাবে দোয়া
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ সোনারগাঁও প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি লেখক ও সাংবাদিক বাবুল মোশারফ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা এবং সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া।সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে প্রয়াত বাবুল মোশাররফসহ ক্লাবের সদস্য ও তাদেরর প্রয়াত স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন সোনারগাঁও উপজেলা পরিষদের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। ক্লাবের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদকালে যে সকল সদস্য তাদের স্বজনদের হারিয়েছেন তাদের লিখিত শোকবার্তা প্রদান করা হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও সাতিহ্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব, সহ সভাপতি আসমা আখতারী, সুর্বণ গ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, খেলা ঘর সোনারগাঁও শাখার উপদেষ্টা মতিউর রহমান, পরিবেশ বিষয়ক লেখক মোহাম্মদ মহসিন, প্রেস ক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম রিপন,

প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নিবার্হী সদস্য মনির হোসেন, সাংবাদিক আনিছুর রহমান, মাহবুবুল ইসলাম সুমন, সংগঠক মোহাম্মদ হোসাইন, সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংস্কৃতিক সম্পাদক মোয়াজ্জেনুল হক, প্রচার সম্পাদক মোফাখকার সাগর, তথ্য সম্পাদক মোকাররম সলিল, নির্বাহী সদস্য এরশাদ হুসাইন অন্য, সদস্য সালেজ জুম্মান, প্রেস ক্লাবের সদস্য সেলিম রেজা, গিয়াস কামাল, ইয়াকুব হোসেন, কামরুল ইসলাম পাপ্পু, সামাজ সেবক আব্দুস সাত্তার, আব্দুল করিম প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...