নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
 প্রচ্ছদ   জেলার খবর   ডায়াবেটিক দিবসে র‌্যালি ফ্রি মেডিকেল ক্যাম্প
র‌্যালি / ডায়াবেটিক দিবসে র‌্যালি ফ্রি মেডিকেল ক্যাম্প
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিনিধি:‘ডায়াবেটিসের ঝূঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস এবং লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের ১ যুগ পূর্তি উপলক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে বর্ণাঢ্য র‌্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বৈরী হাওয়া উপেক্ষা করে বন্দরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে থেকে বাদ্য বাজানা সহকারে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর শহীদ মিনারের সামনে গিয়ে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। এছাড়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও  নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার সভাপতি ডা: ফারুক হোসেন।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন  নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হযরত আলী রিপন, সহ সাধারণ সম্পদক মিয়া শহিদ, বন্দর সোনালী অতীত ক্লাবের সভাপতি আমান উল্লাহ আমান, সেক্রেটারি মানিক, লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটারের সভাপতি রাসেল, আব্দুল আজিজ, বিসমিল্লাহ সমবায় সমিতির মুখপাত্র মোবারক হোসেন সরকার, সুভাষ চন্দ্র, সমমনা প্লাটফর্মের মুখপাত্র নজরুল ইসলাম, মোঃ আনিছুর রহমান, ফারিয়া বন্দর শাখার সভাপতি রিফাত, ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচের সমন্বয়ক সাংবাদিক শরীফ সুমন, হোসেনপুর হাইস্কুল ৯৫ ব্যাচের রফিকুল ইসলাম মোস্তাক প্রমুখ।

র‌্যালিতে নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখা, লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটার ও লিও ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটার, বন্দর সোনালী অতীত ক্লাব, সমমনা প্লাটফর্ম, বিসমিল্লাহ সমবায় সমিতি, ফারিয়া বন্দর শাখা, ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচ, হোসেনপুর হাইস্কুল ৯৫ ব্যাচ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়। ডা. ফারুক হোসেন বলেন, ডায়াবেটিস যদিও মারাত্মক একটি রোগ তবে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এর ঝূঁকি সম্পর্কে জানতে হবে। আমাদের পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটার অভ্যাস, কায়িক পরিশ্রম, সচেতনতার মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তাই ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে ডায়াবেটিস সম্পর্কে জানার কোন বিকল্প নেই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...