নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সারাদেশে সামনে নির্মম ধ্বংসাক্ত কার্যকলাপ করার চেষ্টা করা হবে – শামীম ওসমান
আশংকা  / সারাদেশে সামনে নির্মম ধ্বংসাক্ত কার্যকলাপ করার চেষ্টা করা হবে – শামীম ওসমান
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, সামনের আগামী ১৫-২০ দিন নির্মম ধ্বংসত্ব কার্যকলাপ করার চেষ্টা করা হবে। সারাদেশে বড় ধরনের ভায়োলেন্স করার চেষ্টা করা হবে। যারা করাবেন তারা কিন্তু আরামে থাকবেন। ফেঁসে যাবে যারা করতে গিয়ে ধরা খাবে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা সহ অন্যান্যরা।

শামীম ওসমান নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীদের বলেন, কারো কথা শুনে ধ্বংসাত্মক কাজেই না যাওয়ার অনুরোধ জানান। যারা অপরাধী না তাদেরকে সেভ করতে চেষ্টা করা হবে। দরকার হলে নিজে আইনজীবী নিয়োগ করবেন। আর যারা অপরাধকে সংঘটিত করছে এবং অপরাধের নির্দেশনা দিচ্ছে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন।

তিনি বলেন আজকে নারায়ণগঞ্জে যদি বলা হয় ধর বিএনপি, পাঁচ মিনিটের মধ্যে বিএনপি’র প্রতিটা বাড়িতে হামলা হবে। যারা করবে আমার কর্মীরা করবে, দোষ হবে আমার।

তিনি আরো বলেন, এবার জাতির পিতার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলে দুইটা জিনিসের ছাড় দিবেন না সেটা হল মানিলন্ডারি, দুর্নীতিবাজদের। এই দুঃসময়ে যারা চালাকি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার জন্য দাম বাড়িয়েছে তাদেরকে ছাড় দেয়া হবে না। দ্রব্যমূল্য কমাতে আহ্বান জানান, না হলে বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। জনগণকে কষ্ট দিবে এটা শেখ হাসিনা মেনে নেবেন না।

শামীম ওসমান বলেন, তিনি যখন নির্বাচনী প্রচারণা করবেন তাকে মেরে ফেলার চেষ্টা করা হবে। কারা মেরে ফেলার চেষ্টা করবেন সেটা জানেন বলে তিনি জানান।

সামনে নির্বাচন ১০০ ভাগ ফ্রি এন্ড ফেয়ার হবে সঠিক সময় নির্বাচন হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং আন্তর্জাতিক সম্পর্ক খুব মধুর থাকবে বলে তিনি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...