নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   অবরোধের প্রতিবাদে শান্তি’র মিছিল নিয়ে রাজপথে আজমেরী ওসমান
প্রতিরোধ / অবরোধের প্রতিবাদে শান্তি’র মিছিল নিয়ে রাজপথে আজমেরী ওসমান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  শা‌ন্তির প্রতীক সাদা পতাকা ও জাতীয় পতাকা নিয়ে নারায়ণগঞ্জের যুবনেতা আলহাজ্ব আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের মহসড়কে অবরোধ বিরোধী সাদা পতাকাবাহী শান্তি মিছিল করে সারা বাংলাদেশে আলোচিত ।বিএনপি জামায়াতসহ বিরোধীদের ডাকা ৮ম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ও হরতালের ১ম দিনে বুধবার ২৯ নভেম্বর দুপুর ১ টার দিকে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে অবরোধ বিরোধী শান্তি’র পতাকার মিছিল বের হয়।এ সময় তার বাসভবন থেকে বের হয়ে চাষাঢ়া হয়ে , আদমজী-চিটাগাং রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, লিংকরোড ও পঞ্চবটিসহ নগরীর প্রধান প্রধান সড়কগু‌লো প্রদ‌ক্ষিণ ক‌রে নিজ বাসভবনের সামনে এসে মিছিলটি সমাপ্তি হয়।

এরআগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল ৬ টা হতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে হরতাল কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দলের নেতৃবৃন্দ।এর আগে গত ২দিন পূর্বে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। বিএনপির ডাকা আগুন সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করে সাধারণ জনমনে শান্তি প্রতিষ্ঠার লক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক চার বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান এক শান্তির মিছিলের আযোজন করেন।

তিনি বিএনপির আগুন সন্ত্রাস ও অপ্রীতিকর কর্মকান্ড রুখতে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনের পাশে থেকে শান্তি মিছিল করে যাচ্ছেন দ্বীর্ঘদিন যাবত। কোন অবস্থাতেই দেশে অরাজকতা প্রতিষ্ঠা যাতে বিএনপি করতে না পারে সে জন্য নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান করেন আজমেরী ওসমান। মিছিলে নেতাকর্মীরা সাদা পতাকা হাতে মটরসাইকেলে চড়ে স্লোগানে স্লোগানে নারায়ণগঞ্জের রাজপথ প্রকম্পিত করে তোলে। এসময় মিছিলটিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, মো. নাসির, মো. খায়রুদ্দিন মোল্লা, মো. হোসেন রেজা, মো. সুমন, মনির হোসেন, ইফতি সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...