নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জে বাল্কহেড শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
কর্মবিরতি / নারায়ণগঞ্জে বাল্কহেড শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর কথিত বালুমহাল ইজারাদার কর্তৃক নৌ চলাচলের বাধা প্রদান, শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি করা ও নির্যাতন বন্ধ এবং নৌ পুলিশের কিছু সদস্যদের ব্যাক্তিস্বার্থে বাল্কহেড শ্রমিকদের নামে মিথ্যা মামলা, মাসোহারা নেয়া ও হয়রানি বন্ধের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাল্কহেড শ্রমিকরা। এসময় বাল্কহেড শ্রমিকরা অবিলম্বে নৌ শ্রমিকদের নিরাপত্তা দেয়া না হলে কর্মবিরতি অব্যাহত রাখা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করে।বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জের শান্তিরচরে শীতলক্ষ্যা নদীর তীরে এ কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

নিজামউদ্দিন খানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন মুন্সিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ফারুক ইসলাম, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, মিজান মুন্সি প্রমুখ।
মানববন্ধনে সবুজ শিকদার বলেন, বাঁচতে হলে আমরা বীরের মত বাঁচব। আমার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি। আমরা মদ গাঁজা ইয়াবা বিক্রি করি না। আজ কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট নির্মাণ হয়েছে। পুলিশের হাউজিং হয়েছে। আজ শ্রমিকদের কথা ভুলে আপনারা আক্রমণ করেন। বালু থাকলে উত্তোলন করেন, আপত্তি নেই। কিন্তু শ্রমিকদের বাধ্য করার অধিকার আপনারা কোথায় পেলেন। তিনি আরো বলেন, ড্রেজারে ভাড়াটে সন্ত্রাসী এনে একটা বাল্কহেড লোড দিতে ত্রিশ হাজার টাকা নিয়ে যায়। সেটা কোন বালু না, পচা কাদা মাটি। আপনারা সেগুলো দেশের কোথাও বিক্রি করতে পারেন না। শ্রমিকরা দিনের পর দিন অপেক্ষা করেন, তাদের খোরাকির টাকাও ওঠে না। তাই আমি অনুরোধ করবো, আজকের পর থেকে শ্রমিকদের নিরাপত্তা না দিলে, আমরা রোহিঙ্গা না। আমরা যেখানে খুশি সেখানে যাবো, এই বাধা দেয়া যদি বন্ধ না হয়। এটা আইনে বলা আছে কোন জাহাজের গতিরোধ করে চাঁদা নেয়া যাবে না।

তিনি আরো বলেন, নদীতে নৌ পুলিশ আছে, কোস্টগার্ড আছে। আপনারা আইন জেনেও রঙিন চশমা চোখে লাগান। সন্ত্রাসী চাঁদাবাজি করে পয়সা কামান। আপনারা বালুমহাল ইজারার নামে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছেন। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকলে জীবনের বিনিময়ে হলেও আপনাদের এক ফোটা রক্ত এই বুড়িগঙ্গা, শীতলক্ষ্যায় পড়তে দেব না। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে।
মানববন্ধনে বক্তারা বলেন, বালুমহাল ইজারার নামে আফসু চেয়ারম্যানের গ্রুপ, রাসেলের গ্রুপ, আল ইসলামের গ্রুপসহ একাধিক গ্রুপ নৌ শ্রমিকদের উপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে। দ্রুত শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ না হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...