নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
 প্রচ্ছদ   জেলার খবর   যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফে মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত
মিলাদ দোয়া / যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফে মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১২ ডিসেম্বর বাংলা ২৭ অগ্রহায়ণ বাদ এশা হতে সারা রাত ব্যাপী মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকার মাস্তানবাজার ভূবনগাড়া এলাকাস্থ যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফে এ মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়। আধ্যাত্মিক সাধক সূফী কবি হযরত কাজী মোহাম্মদ ছাদেক শাহ চিশতি (রহঃ) ফাতেহা শরীফে আগত ভক্তবৃন্দ ও মুরিদানের উদ্দেশ্য ওয়াজ নসিহত সহ আখেরী মোনাজাত করেন। এরপর সারারাত ব্যাপী ধর্মীয় গান অনুষ্ঠিত হয়।

যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফের পীর আধ্যাত্মিক সাধক সূফী কবি হযরত কাজী মোহাম্মদ ছাদেক শাহ চিশতি (রহঃ) বক্তব্যে বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, মানুষ হত্যা মহা পাপ। যারা ক্ষমতার লোভে আজ নিরীহ মানুষ হত্যা করছে, তারা জাহান্নামি। মহান আল্লাহ এবং নবী রাসূলগন বান্দাদের কোন দিন এ শিক্ষা দেয় নি। তারা মানুষের জন্য আল্লাহর দিনের শিক্ষা ও মানুষের কল্যানের জন্য কাজ করতে উৎসাহিত করেছেন।

আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর মহান আল্লাহর হুকুম এবং রাসূল (সাঃ) এর সুন্নাতের অনুসরণ করবেন। নূর এ মোহাম্মদী জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ মোল্লা, পঞ্চায়েত কমিটির সদস্য মোঃ মহসিন মোল্লা, সমাজসেবক মোঃ মাহমুদ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ উজ্জ্বল মোল্লা, মোঃ সিরাজ মিয়া, মোঃ শরিয়ত উল্লাহ, মোঃ রওশন আলী, মোঃ কামাল মিয়া, মোঃ সিরাজ মাদবর, মোঃ আবু সালেহ মোল্লা, মোঃ মিঠু, মোঃ টিটু প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...