নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আরো খবর   পশ্চিম মাসদাইরে নতুন আতংক সুইচ গিয়ার সানি  ! 
উঠতি সন্ত্রাসী / পশ্চিম মাসদাইরে নতুন আতংক সুইচ গিয়ার সানি  ! 
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ছেলেটির নাম মো.সানি,পিতার পরিচয় বর্তমানে নেই বললেই চলে। মাতা মনোয়ারা বেগম একজন কলা বিক্রেতা। সদর উপজেলার ফতুল্লার পশ্চিম মাসদাইর প্রাইমারী স্কুল এলাকার আশপাশে বর্তমানে সানি একটি আতংকের নাম। স্থানীয় এক প্রভাবশালী এমপির ছেলের শ^শুর বাড়ির আত্মীয়’র শেল্টাওে সানি বর্তমানে এতটাই বেপরোয়া যে তাকে সামাল দেয়াটা অনেকটাই দুরহ ব্যাপারে দাড়িয়েছে। আর সানির হাতে সবসময় একটি সুইচ গিয়ার চাকু থাকে বলে স্থানীয়রা ওকে নাম দিয়েছে সুইচ গিয়ার সানি।
সরেজমিনে উক্ত এলাকায় গিয়ে স্থানীয়দের কাছে জানা যায়, কয়েক বছর পুর্বে সানি তার মা মনোয়ারার সাথে অত্র এলাকায় আসেন। পশ্চিম মাসদাইর প্রাইমারী স্কুল সংলগ্ন মীর বাড়ির ভাড়াটিয়া সানি’র টার্গেট হচ্ছে গার্মেন্টস এ কর্মরত নিরীহ নারী-পুরুষ। গার্মেন্টস ছুটি হলেই শুরু সানির অপরাধের রামরাজত্ব। নিরীহ গার্মেন্টস কর্মীদের আটক করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়াটাই যেন সানির নিত্যনৈমিত্তিক কাজ। যিদ কেউ দিতে অপারগতা প্রকাশ করে তাহলে তাকে কাছে থাকা সুইচ গিয়ার দিয়ে আঘাত করে ক্ষত-বিক্ষত করে দেয়া হয় শরীরের বিভিন্ন অংশ। গত প্রায় ১০ দিন পুর্বে মাসদাইর খানকামোড় এলাকায় এক গার্মেন্টস কর্মীকে আটক করে জব্বার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের গলিতে নিয়ে এক গার্মেন্টস কর্মীর একটি এন্ড্রয়েট মোবাইলটি ছিনিয়ে নেয়। এ বিষয়ে কাউকে কিছু বলা হলে উক্ত ব্যক্তিকে ক্ষতিসাধন করা হবে বলেও হুমকী প্রদান করা হয়। স্থানীয়রা জানান,সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অত্র এলাকায় চলে সানির এসকল অপরাধ কর্ম।
সানির পেছনে শেল্টারদাতা হিসেবে রয়েছে এক প্রভাবশালী এমপির পুত্রা বলে জানান তারা। যদি কেউ সানির অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেন তাহলে প্রায় এক থেকে দেড় শতাধিক উঠতি বয়সী ছেলেদেরকে নিয়ে মহড়া দেন এ সানি আর জানিয়ে দেন তার প্রভাবের কথা। তারা আরও বলেন,সানির এক ভাইও এরুপ প্রকৃতির ছিলো। এ সকল অনৈতিক কাজের ফলে প্রায় কয়েক বছর পুর্বে তার ভাইকেও ঢাকায় হত্যা করা হয়েছিলো। সেই ভাইকে ঢাকায় হত্যাকান্ডের পরে মা মনোয়ারাকে নিয়ে নারায়ণগঞ্জের এ মাসদাইরে প্রবেশ করে সানি আর শুরু করে অপরাধকর্ম।
সুইচ গিয়ার সানির এরুপ অত্যাচার থেকে বাচঁতে ভুক্ত সাধারন মানুষ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ও র‌্যাব-১১’র সদয় হস্তক্ষেপ কামনা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...