নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   উন্নয়ন প্রায় শেষ, এখন মাদক- সন্ত্রাস ও ইভটিজিং নিয়ে কাজ করবো- শামীম ওসমান
নির্বাচনী উঠান বৈঠক / উন্নয়ন প্রায় শেষ, এখন মাদক- সন্ত্রাস ও ইভটিজিং নিয়ে কাজ করবো- শামীম ওসমান
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ’র উদ্যোগে নারায়ণগঞ্জ -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সাংসদ এ কে এম শামীম ওসমান এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩শে ডিসেম্বর) রাতে সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব ইসদাইর বুড়ীর দোকান এলাকায় এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমি নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। বর্তমানে আর একটি বড় কাজ করতে চাই। নির্বাচনের পর আপনাদের সহোযোগিতা নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও ইভটিজিং বন্ধ করতে চাই। আমি আল্লাহ কে খুশি করতে এ কাজটি করতে চাই। আপনাদের সহোযোগিতা ছাড়া একা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি প্রতিটি ওয়ার্ডে এক হাজার সদস্য সংগ্রহ করে প্রত্যাশা সংগঠন কমিটি গঠন করবো ইনশাআল্লাহ।

ফতুল্লা এলাকার কোন প্রকার মাদক, সন্ত্রাস ও ইভটিজিং করতে দেয়া হবে না।ফতুল্লা থানা এলাকায় অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করেছি। বাকী কাজগুলো আমাদের চলমান আছে। অচিরেই ফতুল্লা ইউনিয়নের সকল উন্নয়ন শেষ করা হবে।এসময় উঠান বৈঠক আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার আবদুল আওয়াল, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিমুল, যুবলীগ নেতা মনিরুজ্জামান, সাইফুল ইসলাম জিবু, এহসান হোসেন শাহীন, মোঃ মিলন, মোঃ সাদ্দাম হোসেন, মেহেদী, কমল, জুয়েল সহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...