নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   তিন যুগেও নির্মান করা হয়নি কলাগাছিয়ায় পুনাইনগর সড়ক
অবহেলায় দুর্ভোগ  / তিন যুগেও নির্মান করা হয়নি কলাগাছিয়ায় পুনাইনগর সড়ক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার বৃহত্তম ইউনিয়ন হচ্ছে কলাগাছিয়া ইউনিয়ন । ইতিহাস ঐতিহ্যে কলাগাছিয়া বরাবরই অন্য ৪টি ইউনিয়নের চেয়ে ব্যতিক্রম। উপজেলা কিংবা সংসদ নির্বাচনে এই ইউনিয়নের ভোটের হিসেব থেকেই গোটা পাঁচ আসনের জয়-পরাজয় প্রতীয়মান করে থাকে অনেকে। পাশাপাশি সবক’টি ইউনিয়নের তুলনায় উন্নয়নের ক্ষেত্রেও কলাগাছিয়া ইউনিয়ন যে এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখেনা। অবশ্য উন্নয়ন দৌড়ে কলাগাছিয়া এগিয়ে থাকলেও কিছু কিছু এলাকায় উন্নয়নের বিন্দুমাত্র স্পর্শও লাগেনি।

এমনি একটি মহল্লা ২নং ওয়ার্ডের আলীনগরের পুনাইনগর। প্রায় ৫শ’ পরিবারের বসবাস এই মহল্লাটিকে ঘিরে। এটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের

একটি মহল্লা। বিগত সময়ে মহল্লাবাসীর দুঃখ-কষ্টে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের সহযোগিতার প্রসারিত হলেও কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের কোন সুদৃষ্টি অদ্যবাধি পরিলক্ষিত হয়নি বলে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা। অপরাপর বাসিন্দা একই শর্তে জানান,পুনাই নগরবাসীর চলাচলের জন্য একটাই রাস্তা। জনপ্রতিনিধিদের দৃষ্টিহীনতার কারণে এটি ৩যুগ ধরে আলোর মুখ দেখছেনা। রাত-বিরাতে চলতে-ফিরতে অনেক কষ্টকর। জনপ্রতিনিধি একের পর এক পরিবর্তণ হয় কিন্তু রাস্তার কোন পরিবর্তণ দেখিনা।

এইভাবে কি জীবন যাত্রা চলতে পারে। আমরা এই আসনের এমপি এবং উপজেলা চেয়ারম্যানের কাছে জোরালো দাবি জানাচ্ছি আমরা অনতিবিলম্বে রাস্তা চাই আমাদের কাছ থেকে নাগরিকের সকল প্রকার ট্যাক্স নেয়া হয় কিন্তু ট্যাক্সের সুবাদে আমরা কেন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকবো।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...