নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   আরো খবর   বন্দরে ছালামত উল্ল্যাহ রিসার্চ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
শীতবস্ত্র বিতরণ / বন্দরে ছালামত উল্ল্যাহ রিসার্চ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ ছালামত উল্ল্যাহ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যাগে বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের ৩০টি সমাজের ৭’শ শীতার্ত মানুষের মাঝে  কম্বল বিতরণ করা হয়েছে।  শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেল ৪টায় বন্দর উপজেলার চর-ঘারমোড়াস্থ উল্লেখিত ফাউন্ডেশনের কার্যলয়ে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে  ছালামত উল্ল্যাহ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান মিয়া খোকন (সি.আই.পি) সুদূর সিঙ্গাপুর থেকে প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়াল  বক্তব্যে বলেন, আমি অনেক বেশি খুশি হয়েছি এলাকাবাসী জন্য সেবা করতে পেরে। এ সেবা অব্যহত থাকবে। আর্তমানবতার সেবায় ছালামত উল্ল্যাহ ফাউন্ডেশন সব সময় মানুষের কল্যানে নিয়জিত থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুখে দুঃখে সব সময় এলাকাবাসীর জন্য সেবা করতে পারি।

চর-ঘারমোড়া উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী সঞ্চালনায়  কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মাঈনউদ্দিন আহাম্মেদ, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: বাচ্চু মিয়া,  চর-ঘারমোড়া এলাকার সমাজ সেবক হাজী ছামছুল হক মাষ্টার, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি নূর নবী ওসমানী, বিশ্বনবী (সা:) ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সরদার মোহাম্মদ আবু তালেব প্রমুখ।

কম্বল বিতরণ কালে ওই সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, চর-ঘারমোড়া এলাকার সমাজ সেবক এড: মতিউর রহমান মতিন, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল সালাম, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, চর-ঘারমোড়া এলাকার সমাজ সেবক খাইরুল, মোহাম্মদ আলী, সামিউল্ল্যাহ, আবুল বাসারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...