নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   মালদ্বীপে সাবিনা-সুমাইয়ার নৈপুণ্য
মালদ্বীপে সাবিনা-সুমাইয়ার নৈপুণ্য
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মালদ্বীপে আবারও জয়ের ধারায় ফিরেছে সাবিনা খাতুন-মাতসুসিমা সুমাইয়ার ধিবেহি  সিফাইং ক্লাব। আগের ম্যাচে বড় ব্যবধানে হারের পর শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে ৬-০ গোলে তারা ওয়ামকোকে উড়িয়ে দিয়েছেন। এ নিয়ে চার ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট সংগ্রহ হয়েছে সিফাইং ক্লাবের।

মালেতে ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল সাবিনাদের দল। প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি তারা। ম্যাচ ঘড়ির ৩ মিনিটে সিফাইং সাফল্য তুলে নেয়। জাপানি বংশোদ্ভূত বাংলাদেশের মাতসুসিমা প্রথম লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন।  ফাতিমাত থিবা ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বাংলাদেশ অধিনায়ক সাবিনা ১৪ মিনিটে তৃতীয় গোল উপহার দেন। ৩৪ ও ৩৫ মিনিটে মাইসা আব্দুল হান্নান জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে ৩১ মিনিটে সুমাইয়া নিজের দ্বিতীয় গোল পান।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...