নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ১০ মাইল সড়ক ফুল ছিটিয়ে মালা পড়িয়ে হুইপ বাবুকে বরন করলো আড়াইহাজারবাসি
সংবর্ধনা / ১০ মাইল সড়ক ফুল ছিটিয়ে মালা পড়িয়ে হুইপ বাবুকে বরন করলো আড়াইহাজারবাসি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নবনির্বাচিত হুইপ নজরুল ইসলাম বাবুকে গণ সংবর্ধনা দিয়েছে আড়াইহাজারের সর্বস্তরের মানুষ। সকাল এগারোটা থেকে আড়াইহাজারের প্রবেশমুখ ভুলতা থেকে আড়াই হাজার উপজেলা চত্বর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে এবং ফুলের মালা পরিয়ে নবনির্বাচিত কে বরণ করে নেন আড়াই হাজারের মানুষ।

পরে উপজেলা ডাকবাংলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে পুলিশ ও বিএনসিসির সদস্যরা নবনির্বাচিত হুইপ কে গার্ড অফ অনার প্রদান করেন। সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত ইসলাম বাবু প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সততার সাথে দায়িত্্ব পালন করবো। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সেটি বাস্তবায়নে কাজ করে যাব।

একই সাথে নারায়ণগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রীর আলাদা দৃষ্টি রয়েছে। নারায়ণগঞ্জের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী নারায়ণগঞ্জের উন্নয়ন করা হবে। পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সহ যাবতীয় উন্নয়ন কর্মকান্ডের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জেলার সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করে যাব। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...