নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে দিন দিন বেড়েই চলছে ফিটনেস বিহীন গাড়ির দৌরাত্ম্য 
কার্যকরি পদক্ষেপ নেই / রূপগঞ্জে দিন দিন বেড়েই চলছে ফিটনেস বিহীন গাড়ির দৌরাত্ম্য 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জের ভুলতা-গোলাকান্দাইলে নিষিদ্ধ যানবাহনসহ ফিটনেস বিহীন পরিবহনের দৌরাত্ম্য দিনদিন বেড়েই চলছে বলে অভিযোগ উঠেছে। সরজমিনে ঘুরে দেখা যায় নামে বেনামে ভুলতা ও গোলাকান্দাইল এলাকা থেকে নিষিদ্ধ যানবাহন সহ প্রায় দুই শতাধিক প্রাইভেটকার ও ফিটনেস, ট্যাক্স টোকেন ও রোডপার্মিট বিহীন পরিবহন দেশের বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়ালেও পুলিশের কোন নজরদারী নেই। অভিযোগ উঠেছে হাইওয়ে পুলিশের অলিখিত অনুমোদন পেয়ে এসকল গাড়ি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চলাচল করে আসছে।সচেতন মহলের অভিযোগের ভিত্তিতে জানা যায় উপরে উল্লেখিত গাড়িগুলো ছাড়াও মহাসড়কে মাটির টলি, থ্রি হুইলার, মাটির ট্রাক,

মুরগির পিকআপ, নসিমন, করিমন, ভটভটি অটো সিএনজি এমন কোন গাড়ি নেই যে গাড়িতে পুলিশের মানতি করা নেই। তাদের অভিযোগ পুলিশকে মাসোয়ারা দিয়ে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এ সকল গাড়িগুলো মহাসড়ক ও মার্কেট গুলোর সামনে স্টান্ড বসিয়ে এক শ্রেণীর নামধারী নেতারা চাঁদাবাজি করলেও পুলিশ রয়েছে নিরব। এলাকাবাসী মনে করেন একমাত্র পুলিশ যদি ইচ্ছা করে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নটা বাস্তবায়ন হবে। আর যদি তা না হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন সেই স্মার্ট বাংলাদেশ কোনদিনই গড়া সম্ভব হবে না।আর যত সময় পর্যন্ত পুলিশ আইন-শৃঙ্খলা বাস্তবায়নে স্বচ্ছ ভূমিকা পালন না করে তত সময় কোনক্রমেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়।গোলাকান্দাইল এলাকার উত্তম কুমার নামে এক ব্যবসায়ীর অভিযোগ গাউছিয়া মুড়াপাড়া রোডের মুখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অটো সিএনজি দাঁড় করিয়ে রাখায় এলাকায় সব সময় যানজট লেগেই থাকে। এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবতায় যানজট লেগেই থাকে। এ অভিযোগ শুধু আমার নয় জনগণের কাছেও প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশকে ম্যানেজ করেই ভুলতা পুলিশ ফাঁড়ির সামনেও মহাসড়কের মুখে অটো সিএনজির জটলা লেগে থাকে। আমরা যানজটের কারণে সময়মতো গন্তব্যস্থলে পৌঁছাতেও পারি না।

এ সকল গাড়ি এখানে অনেক সময় অটোরিকশা উল্টা চলাচল করতে থাকে এতে করে প্রায় প্রতিদিনই দুর্ঘটনাও ঘটতে দেখা যায়।আমরা এর প্রতিকার দেখতে চাই। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের টিআই আলী আশরাফ মোল্লা বলেন আমার লোকবল কম এখানে এই অল্প পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যাক পেতে হয়। আমি লোকবল বৃদ্ধি করার জন্য উপরের মহল কে জানিয়েছি। লোক বল বাড়লে আমরাও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...