নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   ৫৫ কোটি টাকা মূল্যে এক হাজার ৬১ বস্তা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
ভ্রাম্যমান আদালতের অভিযান / ৫৫ কোটি টাকা মূল্যে এক হাজার ৬১ বস্তা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫৫ কোটি টাকার মূল্যে এক হাজার ৬১ বস্তা অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে প্রশাসন। সন্ধ্যায় উপজেলার আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬টি দোকান ও ৪টি গুদাম থেকে জালগুলো জব্দ করে ভ্রাম্যমান আদালত। এ সময় অভিযান টের পেয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহিম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আমিন, মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা কমর-উন নাহার জানান, গোপন সংবাদে উপজেলার আনন্দ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় ১৬টি দোকান ও ৪টি গুদাম থেকে ৫৬১ বস্তা ১ কোটি ৮৩ লাখ মিটার ও ৫০০ বস্তা চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। আনুমানিক মূল্য ৫৫ কোটি টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছ সহ সব ধরনের মাছের পোনা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...