নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   শীতল ছায়া হাউজিংয়ের স্বার্থে সরকারি অর্থে গার্ডার ব্রিজ নির্মাণের অভিযোগ 
অনিয়ম / শীতল ছায়া হাউজিংয়ের স্বার্থে সরকারি অর্থে গার্ডার ব্রিজ নির্মাণের অভিযোগ 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

নিজাম উদ্দিন আহমেদ- রুপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে শীতল ছায়া নামের হাউজিং কোম্পানির স্বার্থে ২কোটি ৩০লক্ষ টাকায় নির্মিত হচ্ছে গার্ডার ব্রিজ। ব্রিজটি জনসাধারণের চলাচলের স্বার্থে নির্মাণ করার কথা কিন্তু সেটা না করে কয়েকটি ব্যক্তির যোগসাজোষে সরকারি হালট রেখে হাউজিং কোম্পানির স্বার্থে হাউজিং মাঝামাঝি গার্ডার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এ নিয়েই চলছে জণমনে নানা আলোচনা। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মোহাম্মদ নগর (দড়িকান্দি) এলাকায় ২২ মিটারের গার্ডার ব্রীজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২কোটি ৩০লাখ টাকা এবং ব্রিজ নির্মাণের দায়িত্ব পেয়েছেন সম্রাট এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি। জানা যায় গত ১৮/১২/২২ই ০৯/০৬/২৪ ইং তারিখের মধ্যে শেষ করতে হবে নির্মাণ কাজ। নির্মাণের কাজ ইতিমধ্যে ৮৫% শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে বলে জানা যায়।

এলাকাবাসীর অভিযোগ এ ব্রিজের সুযোগ সুবিধা ভোগ করবে হাউজিং কোম্পানির লোকজন। হালটের আশেপাশে সাধারণ জনগণের জাগা জমি কিন্তু এখানে সেতু নির্মাণ না করে কোম্পানীর সুবিধার্থে প্রধান সড়ক থেকে শাখা সড়কের মাঝে রয়েছে এই খাল। মূলত প্রধান সড়ক থেকে শাখা সড়ক সংযোগের জন্য নির্মাণ হচ্ছে এ ব্রিজ ও রাস্তা। ব্রিজটি মিলেছে কোম্পানির নিজস্ব জমিতে।‌ আর দেখা যায় ১০০ থেকে ১৫০ মিটার রাস্তা নির্মাণ করার পরে কোন রাস্তা নেই।
নাম না বলার শর্তে কয়েকজন কৃষক
একুশের কন্ঠের প্রতিনিধিকে জানান, ব্রিজটি সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। সরকারের কোটি টাকা জনগণের স্বার্থে ব্যয় না করে শুধুমাত্র কোম্পানির স্বার্থে ব্যয় হচ্ছে এমন তথ্য বেরিয়ে এসেছে কৃষক ও এলাকাবাসীর কাছ থেকে। তারা আরো বলেন, কিছুদিন পর যখন শীতল ছায়া কোম্পানির জায়গার চারপাশ আটকে দেয়া হবে তখন আমরা কিভাবে এই সেতু ব্যবহার করব। সরকারি হালট দিয়ে যদি সেতু নির্মাণ হত তাহলে এলাকাবাসী বা সাধারণ জনগণ উপকৃত হত।

হালটের সামনে ব্রিজ না করে হাউসিং কোম্পানির সামনে কেন ব্রিজ করা হলো সেই ব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী আশরাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন সম্রাট এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মোজাম্মেল হোসেন কিভাবে এলজিইডি থেকে এই কাজ এনেছে এ ব্যাপারে আমি কিছুই বলতে পারি না।‌ তবে ব্রিজ অনেক উন্নতমানের মাল ম্যাটেরিয়ালস দিয়ে নির্মাণ করা হয়েছে যেটা গাজী ব্রিজ থেকেও শক্ত হয়েছে। এখানে ২৫ থেকে ৩০ মিলি রড ব্যবহার করা হয়েছে। এখানে ঢালাই না দিলেও ব্রিজের ক্ষতি হবে না এমনই মন্তব্য করেন এই ইঞ্জিনিয়ার। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...