নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   রূপগঞ্জে রাস্তার উপরে বালুর পাইপ, লোক চলাচল বন্ধ
অনিয়ম / রূপগঞ্জে রাস্তার উপরে বালুর পাইপ, লোক চলাচল বন্ধ
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ১ং নম্বর ওয়ার্ড ইসলামবাগ কালী এলাকায়  বালুরপাইপ রাস্তার উপর দিয়ে নেয়ার কারণে দুই মহল্লার মানুষের চলাচল দীর্গ ১২ বছর যাবত বন্ধ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ এটা ইসামবাগ ও হাসান নগর এলাকায় বসবাসরত দুইটি মহল্লার সংযোগ রাস্তা হিসাবে পরিচিত। ইসলাম বাগ দক্ষিণ পাড়া জামে মসজিদ,
এশিয়ান হাইস্কুল, টেংরারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়,
কয়েকটি মাদ্রাসা ও এতিমখানা থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির অভিযোগ উঠেছে।
এ রাস্তার উপর বালুর পাইপ ফেলে রাখায় দীর্ঘদিন যাবত পথচারীরা চলাচল করতে না পারায় ওই এলাকার জনগণের মধ্যে  সরকারের উন্নয়নের ভাবমূর্তি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
তারা বলেন রূপগঞ্জে উন্নয়ন হয়েছে কিন্তু এ রাস্তা কেন পাকা হয়নি।
পাইপের কারণে এই রাস্তায় দিয়ে লোক চলাচল বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় প্রভাবশালী একটি মহলের ছদ্র ছায়ায় এই বালুর ব্যবসা পরিচালনা করছেন।
রাস্তার উপরে পাইপ বসিয়ে রাস্তাটি বন্ধ থাকায় এলাকাবাসীর যে ভোগান্তির স্বীকার  হচ্ছে সেই ব্যাপারে জানতে চাইলে ১ং নাম্বার ওয়ার্ডের মোফাজ্জল হোসেন খোকন বলেন  রাস্তাটির মাটির কাজ করা হয়েছে অনেক আগেই কিন্তু বালুর পাইপ থাকার কারণে পাকা করা সম্ভব হচ্ছে না।
তবে আগামীতে পাইপ করিয়ে নিলে কাজ করা সম্ভব হবে, আমি এ ব্যাপারে কথা বলব। রাস্তার উপরের বালুর পাইপ সরিয়ে রাস্তাটি পাকা করনের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...