নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ওসির পর সাংবাদিকের বাড়িতে চুরি,  ঈদে রূপগঞ্জে চুরি, ছিনতাই ও ডাকাতির আতঙ্ক 
আশংকা / ওসির পর সাংবাদিকের বাড়িতে চুরি,  ঈদে রূপগঞ্জে চুরি, ছিনতাই ও ডাকাতির আতঙ্ক 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
রুপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন এলাকায় ঘটছে চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা এতে আতঙ্কিত রূপগঞ্জবাসী ।
রূপগঞ্জের জাঙ্গীর গ্রামের বাসিন্দা শিল্প পুলিশের পরিদর্শক (ওসি) নাজমুল ইসলামের বাড়িতে চুরির পর এবার পাশের গ্রাম  গুতিয়াবোতে দৈনিক যুগান্তর ও আনন্দ টিভির সাংবাদিক রাসেল মাহমুদের বাসায় লোহার গ্রিলকেটে চুরির ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল দিবাপূর্ব মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। এর আগে রমজান মাসের শুরু থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ও মহা সড়কের স্থানে স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন।
আনন্দ টিভির রূপগঞ্জ প্রতিনিধি  ও দৈনিক যুগান্তরের সাংবাদিক রাসেল মাহমুদ জানান, তার গ্রামের বাড়ি গুতিয়াবোতে সাধারণত রাতে কেউ থাকে না।
https://youtu.be/P9J71K2FueY?si=kpihUrc8y9aJKh9a
তবে সপ্তাহে ৩ দিন থাকা হয়। এ সুযোগে অজ্ঞাত অপরাধী চক্রের সদস্যরা গতরাতে বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবগুলোর আলমারির তালা ভেঙ্গে ফেলে। এ সময় ঘরে থাকা দুটি পুরাতন মোবাইল ফোন, ৫ ভরি স্বর্ণালংকার, হিরের নাকফুলসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সাংবাদিকের বাড়িতে চুরির  খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের এসআই পরেশ বাগচী, মারুফ হাসান অরন্য ও এএসআই রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার অধীনে পূর্বাচল ক্যাম্প ইনচার্জ পরেশ বাগচী বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলমান। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।
স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, রমজান মাস শুরুর পর থেকে রূপগঞ্জে বেড়েছে চুরির ঘটনা।  দিনে দুপুরে ঘরে প্রবেশ করে নিয়ে যাচ্ছে বাই সাইকেল, আইপিএস, মোটরসাইকেল।  আর নির্জন প্লটের সীমানা প্রাচীর ভেঙ্গে ফটক, বাড়ির লোকজন না থাকলে দরজা, জানালা খুলে নেয়ার অভিযোগসহ সিসিটিভি ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভুক্তভোগীদের অনেকেই  অভিযোগ না করায় পুলিশের কিছুই করার না থাকলেও সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ করেছেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা।
এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জ থানায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল অব্যাহত আছে। যেকোন অনিয়মের অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। চুরির ঘটনা বিষয়ে জানলাম। তবে অনেকেই অভিযোগ করেন না। ফলে আমরা জানতে পারিনা। গত ১ মাসে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় নেয়া হয়েছে। মামলা হয়েছে। আসামী আদালতে প্রেরণ করেছি। তবে জনসাধারণকে অনুরোধ করবো, সড়কে পাশে বা যার যার বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন যেন করেন। এতে আমাদের আইনি ব্যবস্থা নেয়া সহজ হয়। চোরকে সনাক্ত করা যায়। সরকারের পরিকল্পনা স্মার্টসেবা দানে আমরা তৎপর। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...