নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   জিয়াউর রহমানের ম্যুরাল চিত্র ভাঙ্গায় গণসংহতি আন্দোলনের নিন্দা ও ক্ষোভ
বিবৃতি / জিয়াউর রহমানের ম্যুরাল চিত্র ভাঙ্গায় গণসংহতি আন্দোলনের নিন্দা ও ক্ষোভ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ শহীদ জিয়াউর রহমানের ম্যুরাল চিত্র ভেঙে ফেলার প্রতিবাদে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস সংবাদ মাধ্যমে এক যৌথ বিবৃতি প্রদান করেন। শুক্রবার ৬ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিবৃতিতে বলা হয় গত ৩ এপ্রিল, রাতে চাষাড়ায় অবস্থিত শহীদ জিয়া হলে দুর্বৃত্তরা প্রবেশ করে জিয়াউর রহমানের ম্যুরাল চিত্রটি ভেঙ্গে ফেলে। উক্ত প্রাচীন হলটিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের লোকজনদের যে আক্রোশ তা আমরা বরাবরই লক্ষ্য করেছি। বহুবছর যাবত জিয়া হল’কে সংস্কার এবং আধুনিকায়ন না করে বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিলো। এখন এই জিয়া হল ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে তারা।

জিয়া হল ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত এবং রাতের আধারে ম্যুরাল চিত্রটি ভেঙ্গে ফেলা গণতান্ত্রিক বাংলাদেশের মূল্যবোধকে কলঙ্কিত করে।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের এপ্রিল হতে জুন পর্যন্ত ১ নম্বর সেক্টরের কমান্ডার এবং পরবর্তীতে জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপৎ ১১ নম্বর সেক্টরের ও জেড-ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন।আমরা স্পৃষ্টভাবে মনে করি, বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে দলীলকরণ করেছে। দলীলকরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করছে।

কেবলমাত্র জিয়াউর রহমান নয় এ অঞ্চলের অবিসংবাদী নেতা মওলানা ভাসানীসহ জাতীয় ৪ নেতাকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে। গত ৩ টি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদলের উপর ব্যাপক দমন-পীড়ন, নির্যাতন চালিয়ে বিরোধীমত দমনের সমস্ত হীন চেষ্টা চালিয়ে এসেছে এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকারসহ সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। কার্যত বর্তমান সরকার বাংলাদেশে একদলীয় স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছে। বেশকিছু দিন ধরে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শহীদ জিয়াকে ভেঙ্গে এখানে ‘৬ দফা মঞ্চ’ করার জন্য তোরজোড় শুরু করেছেন। আমরা মনে করি, শহীদ জিয়াউর রহমানের ম্যুরাল চিত্রটি রাতের আধারে ভেঙ্গে ফেলার সাথে সাংসদের প্রস্তাবিত ছয় দফা মঞ্চ নির্মাণের যোগসূত্র আছে। আমরা এই ঘৃণ্য তৎপরতায় নিন্দা এবং ধিক্কার জানাই।প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, যারা এই ম্যুরাল চিত্রটি রাতের অন্ধকারে ভেঙ্গে ফেলেছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...