নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে চাঁদার দাবীতে সন্ত্রাসী হামলায় পিতা পুত্র আহত, নগদ টাকা লুট
সান্ত্রাসী হামলা / সোনারগাঁয়ে চাঁদার দাবীতে সন্ত্রাসী হামলায় পিতা পুত্র আহত, নগদ টাকা লুট
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদার দাবীতে দুই দফায় বাড়ি-ঘরে হামলা চালিয়ে বাড়ির মালিক ও তার ছেলেকে মারধর করে নগদ অর্থ লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ও রবিবার উপজেলার সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হলেন, বাড়ির মালিক মোঃ রমজান আলী (৬৭) ও তার ছেলে আল আমিন (৩৬) এবং ভাড়াটিয়া দেলোয়ার বেগম। এ ব্যাপারে আহত মোঃ রমজান আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
https://youtu.be/P9J71K2FueY?si=kpihUrc8y9aJKh9a
থানার অভিযোগ থেকে জানা যায়, পৌরসভার তাজপুর গ্রামের মোঃ রমজান আলী পাশ্ববর্তী পুরান টিপুরদী গ্রামের তার অপর বাড়িতে ১০টি পরিবারকে বাসা ভাড়া দিয়ে নিয়মিত ভাড়া তুলে আসছিলেন। এরই ধারাবাহিতকতায় গত ১২ এপ্রিল শুক্রবার বিকেলে ভাড়াটিয়াদের কাছ থেকে বাসা ভাড়ার টাকা উত্তোলন করতে গেলে মোঃ নাঈম (৩০), মোঃ সোহেল (২৭), পায়েল (৩০), হাবিব (২৭), মেহেদুল (২৫), রিফাত (২০), সেলিম (৩৫), টিটু (৩২) সহ অজ্ঞাত নামা আরও ১০/১২ জন দেশীয় অস্ত্র দা, চাপাতি, লোহার রড ও লাঠি-সোঠা নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মেরে টানা হেচড়া করে শরীরের জামা কাপড় ছিলে ফেলে। একপর্যায়ে সাথে থাকা নগদ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় খুন করার হুমকি দেয়।
একই সময় হামলাকারীরা বাড়ির ভাড়াটিয়া দেলোয়ারা বেগমের শ্লীলতাহানী করে ঘরে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এদিকে এ ঘটনার দুই দিন পর গত রবিবার মোঃ রমজান আলীর ছোট ছেলে আল আমিন ওই বাড়ির খোজখবর নিতে গেলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে নীলা ফুলা জখম করে। চাঁদা দাবী ও হামলার ঘটনায় থানা পুলিশ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেয়।
আহত মোঃ রমজান আলীর দাবী তিনি ও তার পরিবারের সদস্যরা সন্ত্রাসীদের হুমকি আতংকে রয়েছে। এব্যাপারে অভিযুক্তদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
এব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান পিপিএম জানান, অভিযুক্ত আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। দ্রæততার মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...