নারায়ণগঞ্জ  সোমবার | ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বসন্তকাল | ৫ই রমজান, ১৪৪৭

শিরোনাম
  |   ভাষা মানুষের পারিবারিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ – জেলা প্রশাসক   |   সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী ২২ ফেব্রুয়ারি   |   ভাষা শহীদের স্মরনে শ্রদ্ধা জানালেন এমপি আবুল কালাম সহ উপজেলা প্রশাসন   |   ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ   |   ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে অপরাধে জড়িত বাবুকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র‍্যাব – ১১   |   পবিত্র মাহে রমজানে ১২ নং ওয়ার্ডে শকুর উদ্যোগে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ ‎   |   বন্দরে ২ সন্তানের জনক রোমান দেওয়ানের ঝুলান্ত লাশ উদ্ধার   |   দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ   |   মানুষ নির্বাচনে সন্ত্রাস – চাঁদাবাজি, নারী বিদ্বেষের বিরুদ্ধে  রায় দিবেন – তারিকুল সুজন   |   নির্বাচিত হয়ে ১০০ দিনের ভেতর ৭ টি সমস্যার সমাধান করতে চাই – তারিকুল সুজন   |   হোসিয়ারী এসোসিয়েশনের সচিব সবদার হোসেন ইন্তেকালে বিভিন্ন মহলের শোক   |   স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে- দেলোয়ার প্রধান   |   মান্নানের সাথে ধানের শীষের প্রচারণায় আনিসুল ইসলাম সানি   |   উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ইউরোপের সেরা ১০ স্কলারশিপ    |   তানজিলা নামের এক নারী নিখোঁজের সন্ধান চেয়ে ভাইয়ের আবেদন   |   স্মার্টফোন স্লো? মোবাইল ফোন ফাস্ট করার ৯টি উপায় জানুন    |   ডোবা থেকে উদ্ধার নিহত অজ্ঞাত যুবক কক্সবাজারের আরমান   |   গ্যাস্ট্রিকের প্রধান কারণ হলো পাকস্থলীতে অতিরিক্ত এসিড নিঃসরণ   |   ৯ দিন নিখোঁজ থাকার পর নিজ পার্লারে মিলল ইতির মরদেহ স্বামী আটক   |   মানুষ ধানের শীষকে যেভাবে ভালোবাসে ইনশাআল্লাহ বিজয়ী হব – আবুল কালাম
 প্রচ্ছদ   রাজনীতি   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন
সম্মেলন / ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলনের উদ্বোধন। আজ ১৬ মে (শুক্রবার) সকাল ১১টায়, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
জেলার সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এবং সৃজয় সাহার সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মশিউর রহমান রিচার্ড। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপ্রধান তাসলিমা আক্তার লিমা।
এছাড়া বক্তব্য রাখবেন ছাত্র ফেডারেশন মহানগর শাখার আহবায়ক সৌরভ সেন, ফতুল্লা শাখার আহবায়ক রাতুল দেওয়ান, গোদনাইল শাখার আহবায়ক শাহিন মৃধা সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে ছাত্রনেতা মশিউর রহমান রিচার্ড বলেন, বাংলাদেশে সুষ্ঠুভাবে সংঘটিত না হওয়া কিংবা দেখানোর সুবাদে সংঘটিত করা সংসদ নির্বাচন যেখানে প্রতিনিধি নির্বাচন করা হয় ক্ষমতাসীন দলের ত্রাস দেখিয়ে,কিংবা প্রতিনিধিরা হয় স্বঘোষিত। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার নামে ছাত্রদের দায়িত্ববিমুখ করে তোষামোদি হওয়ার শিক্ষা দেয়। শিক্ষার জাতীয়করণের নামে শিক্ষাখাতের অবশিষ্ট মেরুদণ্ডটুকুও ভেঙে দেওয়া হচ্ছে। সরকার উন্নত দেশের শিক্ষাক্রমের একটা মুলা ঝুলিয়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সন্তানের উপর তার সম্পূর্ণ ব্যয়ভার চাপিয়ে ছাত্রদের ঝড়ে পরার দিক উন্মোচন করে দিচ্ছে। দীর্ঘ ১৫ বছরের অবৈধ ক্ষমতায় বাংলাদেশে নাভিশ্বাস উঠেছে যা এদেশের গণতন্ত্রহীনতা সবচেয়ে বড় প্রমান। যেখানে নেই কোনো জবাবদিহিতার জায়গা।
তিনি আরও বলেন এই জবাবদিহিতা আদায়ে প্রয়োজন সমস্ত ছাত্রের ঐক্য। এবং তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কর্তব্য ব্যক্ত করেন ও গনতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে সকল শিক্ষার্থীকে সংগ্রামী ভূমিকা পালনে আহ্বান জানান।
সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভা প্রধান তাসলিমা আক্তার লিমা তরুণদের উদ্যমের প্রশংসা করে বলেন,  বর্তমানে ছাত্রদের স্বাধীনতার বদলে পরাধীনতা তথা সার্বভৌমত্বহীনতার শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সন্তান শিক্ষা পাচ্ছেনা কেননা শিক্ষাকে পণ্যের শামিল করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন বাংলাদেশ এমন একটি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যে শিক্ষায় শিক্ষার্থীদের চিন্তাশীলতার বিকাশ হয়না,শিক্ষার্থীরা প্রশ্ন করতে শেখে না। তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হওয়ার কথা ছিলো সামাজিক সেখানে তা হয়ে উঠেছে ক্ষমতাসীন দলের আড্ডাখানা এবং ক্ষমতাসীনেরা তাদের ত্রাস টিকিয়ে রাখছে নিজস্ব অবৈধ ক্ষমতার অপব্যবহার করেই। এহেন অবস্থা সমগ্র বাংলাদেশের জন্য  হুমকিস্বরূপ এবং এই অবস্থায় এসে ছাত্ররা তাদের ভবিষ্যৎ নিয়ে সন্ধিহান। ছাত্রদের একটা অংশ বিদেশগামী হচ্ছে আরেকটা অংশ শ্রমিক হবার পথে হাটছে।
তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যদি গনতান্ত্রিক হয় সার্বজনীন হয় তবেই উত্তরণ সম্ভব এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই লক্ষ্যে বদ্ধ পরিকর হয়ে নিরলসভাবে উদ্যমী ও সংগ্রামী ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ফারহানা মানিক মুনা বলেন, প্রাচ্যের এই ডান্ডি খ্যাত শহর নারায়নগঞ্জ এর তরুণ সমাজ, কিশোর বয়সে ‘কিশোর গ্যাং’ এ পরিণত হচ্ছে।  এলাকার ক্ষমতাশীল ভাই এবং পাতি ভাইয়েরা নিজেদের দৌরাত্ম টিকিয়ে রাখার স্বার্থে কিশোরদের হাতে নানান দেশীয় অস্ত্র দিয়ে এবং ক্ষমতার প্রলোভন দেখিয়ে ‘কিশোর গ্যাং’ এর মত সন্ত্রাসী কাজে যুক্ত করছে। যারা  কিশোরদের সন্ত্রাসে রুপান্তর করছে তাদের হুশিয়ারী জানিয়ে ছাত্র ফেডারেশন স্পষ্ট ভাষায় দাবি জানায় কিশোর গ্যাং তৈরির এই অপরাজনীতি বন্ধ করে কিশোরদের নিরাপদ কৈশোর নিশ্চিত করতে হবে।
নারায়ণগঞ্জ এর সনামধন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ছাত্র সংসদ নির্বাচন চায়। ক্যাম্পাস গুলো সন্ত্রাসীদের দখলে থাকায় ছাত্রদের ক্যাম্পাস জীবন অনিরাপদ হাফিজুল মোল্লা-আবরার ফাহাদরা এর অন্যতম উদাহরন। তিনি বলেন, তরুণ-কিশোর-ছাত্ররাই দেশের ভবিষ্যত এরা কোনোভাবে এই সন্ত্রাস তৈরির কারখানার সাথে জড়িয়ে পড়তে পারে না। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ছাত্রদের ছাত্রত্বের থেকে বঞ্চিত করা যাবে না। এই দেশ কোনো গডফাদারের না এই দেশ প্রত্যেকটা নাগরিকের। ফলে  নিজের শিক্ষা ও জীবনকে রক্ষা করার জন্য সকলকে মিলে এই দেশকে থাকার উপযোগী করার আহ্বান জানাই। এই সমাজের ছাত্ররাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। ফলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ছাত্রদের নিয়ে সকল ছাত্রদের অধিকার আদায় এবং শিক্ষা ব্যবস্থা তথা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নিয়ে কাজ করবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...