নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
বিস্ফোরনের উৎস কি / রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন।সোমবার (২৪ জুন) রাতে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।বিস্ফোরণে স্বামী-স্ত্রীরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব এলাকার রাকিব হাসান (২২) ও তার স্ত্রী রুমা আক্তার (২০)।

তারা রূপগঞ্জের সাওঘাট উত্তরপাড়া এলাকায় সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে একটি গার্মেন্টসের চাকরি করেন।স্থানীয়রা জানান, ঈদের ছুটি কাটিয়ে রোববার (২৩ জুন) রাতে কর্মস্থলে যোগ দিতে রাকিব হাসান স্ত্রীকে নিয়ে রূপগঞ্জের বাসায় ফিরেন। দিবাগত রাত ৩টার দিকে তাদের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় রাকিব ও তার স্ত্রী রুমা দগ্ধ হন। সেই সঙ্গে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ কিছু জানায়নি। তবে শুনেছি একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। আগুনে দুইজন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেছে।রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান বলেন, ঈদের ছুটি কাটিয়ে বাসায় ফিরেছিলেন স্বামী-স্ত্রী। রাতে তাদের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...