নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ধর্ষণে বাধা দেয়ায় নারীকে কুপিয়ে জখম মামাতো ভাইয়ের কব্জি কর্তন
হামলা / ধর্ষণে বাধা দেয়ায় নারীকে কুপিয়ে জখম মামাতো ভাইয়ের কব্জি কর্তন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে (২৮) কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর মামাতো ভাই মোবারক হোসেনের বাম হাতের কব্জি কেটে নিয়েছে বখাটেরা। ওই গৃহবধূ বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার মামাতো ভাই মোবারক হোসেন ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে রূপগঞ্জের তারাব পৌরসভার টাটকী এলাকায়।

রূপগঞ্জ থানায় দেয়া অভিযোগ থেকে জানা গেছে, গত কয়েক মাস ধরে উপজেলার টাটকী এলাকার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে শাহিন মিয়া ওরফে চোর শাহিন (৩৫) একই এলাকার ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বুধবার রাতে কৌশলে ঘরের দরজা খুলে ঘুমের মধ্যে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে চিৎকার দিলে পাশের রুম থেকে ওই নারীর বোন মুক্তা আক্তার ও শিলা আক্তারসহ আশপাশের লোকজন ছুটে আসে। তখন বখাটে শাহিন পালিয়ে যায়। গভীর রাতে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে চোর শাহিন, আজগর, নুর নবী, নুর আলম, রফিকুল ইসলাম, আকাশ মিয়া, ইসমাইলের ছেলে শাহিন, মিলনের ছেলে নাহিদ, নাঈম, দিপু মিয়া, ছনিয়া আক্তার, মনি আক্তারসহ আরো ৭-৮জন বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের দরজা, জানালা, টিনের বেড়া, গেইট ভাংচুর করে। তখন বাধা দিতে গেলে হামলাকারীরা ওই নারীকে কুপিয়ে হাত, পা, শরীরের বিভিন্ন অংশে জখম করে। এ সময় ওই নারীর মামাতো ভাই মোবারক মিয়া এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে।

একপর্যায়ে মোবারকের বাম হাতের কব্জি কেটে ফেলে। ঘরের আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। বুধবার রাতেই স্থাণীয়রা উদ্ধার করে ওই নারীকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মোবারক মিয়াকে পঙ্গু হাসপাতালে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। হামলাকারীরা পলাতক রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...