নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ড্রেজার ব্যবসার আধিপত্য নিয়ে হামলায় ভাংচুর মেশিনারি যন্ত্রাংশ লুট আহত-১
হামলা / ড্রেজার ব্যবসার আধিপত্য নিয়ে হামলায় ভাংচুর মেশিনারি যন্ত্রাংশ লুট আহত-১
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ড্রেজার ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মায়ের দোয়া আনলোড ড্রেজারে সন্ত্রাসী হামলা চালিয়ে   ড্রেজারের পাইপ ভাংচুর ও মেশিনারি যন্ত্রাংশ লুটপাট করে প্রায় ২ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী মাছুম ও সেলিম গং এর বিরুদ্ধে।
ওই সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে ড্রেজার মিস্ত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ড্রেজার মিস্ত্রী সালাউদ্দিন (৪৫) মতলব থানার কাদিয়ারা এলাকার আবুল হোসেন প্রধানের ছেলে বলে জানাগেছে।
গত বুধবার (৩ জুলাই) বন্দর উপজেলার বিবিজোড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে আনলোড ড্রেজারে সন্ত্রাসী হামলার ঘটনায় উল্লেখিত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।  এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরজমিন ঘুরে এলাকাবাসী সাথে কথা বলে জানা গেছে, বন্দর উপজেলার বিবিজোড়া এলাকার মৃত আব্দুল করিম চেয়ারম্যানের ছেলে আলম ও একই এলাকার মৃত আবুল হাসেম মিয়ার ছেলে আব্দুল মতিন মিয়া গত সোমবার (৩ জুলাই) সকালে উল্লেখিত এলাকায় মায়ের দোয়া নামক একটি আনলোড ড্রেজার স্থাপন করে। এ ঘটনায় একই এলাকার আব্দুর রহিম মিয়ার সন্ত্রাসী ছেলে মাছুম একই এলাকার মৃত মনির হোসেন মিয়ার ছেলে সেলিম একই থানার চিনারদী এলাকার মৃত খলিল মিস্ত্রী ছেলে শাহাআলম ও চিনারদী এলাকার হত্যা মামলার আসামী ও কুখ্যাত সন্ত্রাসী চুইল্লা রাজু সন্ত্রাসী ভাই মিঠু এবং বন্দর খানবাড়ি এলাকার সন্ত্রাসী সায়মন খানসহ অজ্ঞাত নামা ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রাইভেট কার ও অটো ইজিবাইক যোগে বিবিজোড়া এলাকায় স্থাপনকৃত মায়ের দোয়া নামক  আনলোড ড্রেজারে অর্তকিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা আনলোড ড্রেজার ও পাইপ ব্যাপক ভাংচুর করে প্রায় ২ লাখ টাকা ক্ষতিসাধন করে। ওই সময় হামলাকারিরা ড্রেজারের কমপক্ষে ১ লাখ টাকা মূল্যের বিভিন্ন মেশিনারি যন্ত্রাংশ লুটপাট করে নিয়ে যায়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ্য ড্রেজার ব্যবসায়ী আলম মিয়া গণমাধ্যমকে জানায়, প্রতিপক্ষ সন্ত্রাসী মাসুম, সেলিম, শাহআলম ও মিঠুসহ তাদের সাঙ্গপাঙ্গরা এলাকার চিহৃিত সন্ত্রাসী। গত সোমবার সকালে আমি একটি আনলোড ড্রেজার স্থাপন করি। উল্লেখিত সন্ত্রাসীরা খবর পেয়ে আমার নিকট টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে গত বুধবার রাতে উল্লেখিত চাঁদাবাজরা বহিরাগত সন্ত্রাসী এনে আমার আনলোড ড্রেজারে অর্তকিত হামলা চালিয়ে ড্রেজার ও পাইপ ব্যাপক ভাংচুর করে ২ লাখ টাকা ক্ষতিসাধনসহ আরো ১ লাখ টাকা মূল্যের  ড্রেজারের মেশিনারি যন্ত্রাংশ লুটপাট করে নিয়ে যায়। বিষয়টি আমরা বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনকে অবগত করি।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ড্রেজারের সন্ত্রাসী হামলার ঘটনাটি আমার  জানা নেই। এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...