নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   সরকার ত্বকীর ঘাতকদের নিরাপত্তা দিয়ে দেশে দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করেছে – রফিউর রাব্বি
১১ বছরেও বিচার হয়নি / সরকার ত্বকীর ঘাতকদের নিরাপত্তা দিয়ে দেশে দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করেছে – রফিউর রাব্বি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ তদন্ত শেষ হলেও সরকারের অনীহার কারণে গত ১১ বছরেও নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁর বাবা রফিউর রাব্বি। আজ সোমবার সন্ধ্যায় নগরের দেওভোগে শেখ রাসেল পার্কে ‘ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩৬ মাস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত ‘মোমশিখা প্রজ্জ্বালন কর্মসূচি’তে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম।
সাধারণ সম্পাদক ধীমান সাহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বাসদের জেলা সদস্যসচিব আবু নাঈম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাংলাদেশ মহিলা পরিষদের শহর কমিটির সাধারণ সম্পাদক শাহানারা বেগম, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা প্রমুখ।
কর্মসূচিতে রফিউর রাব্বি বলেন, সরকারের অনিচ্ছার কারণে ১১ বছরেও ত্বকী হত্যার তদন্ত শেষে র‌্যাবের তৈরি করে রাখা অভিযোগপত্রটি আদালতে পেশ করা হয়নি। সরকার ত্বকীর ঘাতকদের নিরাপত্তা দানের মধ্য দিয়ে দেশে সামাজিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করেছে, নারায়ণগঞ্জসহ সারা দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
রফিউর রাব্বি অভিযোগ করে বলেন, সরকার ক্ষমতায় থাকার প্রয়োজনে আমলা, পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানকে অবাধে দুর্নীতি করার সুযোগ দিয়েছে। তাদের লাখ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করার সুযোগ করে দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। খাদ্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চললেও মানুষের প্রতি কোনো দায়বোধ সরকারের নেই। মানুষের দুঃখ–কান্নায় তাদের কর্ণপাত নেই।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছেন। অচিরেই অভিযোগপত্র আদালতে পেশ করার কথা বলে র‌্যাব। কিন্তু সে অভিযোগপত্র আজও আদালতে পেশ করা হয়নি।
ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...