নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে দোকান ভেঙ্গে পুকুরে ফেলে দিল কাউন্সিলর
হামলা / আড়াইহাজারে দোকান ভেঙ্গে পুকুরে ফেলে দিল কাউন্সিলর
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩৫ বছরের দখলীয় সম্পত্তির মধ্যে নির্মিত দোকান ভেঙ্গে পুকুরে ফেলে দিল কাউন্সিলর ও তার লোকজন।ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ০৯ টায় গোপালদী পৌরসভার লক্ষ্মীবরদী গ্রামে। এ বিষয়ে দোকানের মালিক বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায় ওই গ্রামের জামাল উদ্দিন ৩৫ বছর যাবত পৈত্রিক সূত্রে মালিক হয়ে জমিতে ঘরবাড়ি এবং একটি দোকান তুলে ভোগ দখল করে আসছেন।

গোপালদী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মুমিন বুধবার বেলা ০৯ টায় তার১০/১২জন সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ওই জায়গা দখল করতে গেলে দোকান মালিক এতে বাধা প্রদান করে।তখন মমিন এবং তার লোকজন দোকান মালিক জামাল উদ্দিন এবং তার ছোট ভাই কামালকে মারধর করে ওই জায়গায় নির্মিত চৌচাগর টিনের বাউন্ডারি বেড়া,

রান্নাঘর এবং দোকান ভেঙ্গে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এ বিষয়ে কাউন্সিলর মুমিন জায়গাটি তাদের দাবি করে বলেন আমরা আমাদের জায়গা দখল করেছি।এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আহসানুল্লাহ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...